
কলমেঃ কলিম হাসান
কত সুর ছোটে যায়, হৃদয় বীণার তাঁড়ে অনুভবে
অনুরাগের ছোঁয়ায় বাঁধা’ই হলনা।
কত মধুর স্বপ্ন ভাসে অলসে আঁখিনীড়ে তবুও
নিদ্রা যাওয়ার সময়, ই হলনা।
কত ফুল ফুটে ঝরে যায়, না পাওয়া ক্ষণিক
বমরের স্পর্শ অবহেলায়।
তাহাই ভেবে ভেবে সারাজীবন চলে গেল, সেই
বিরহে, মন কাননে ফুল ফুঠিলো’ই না।
জীবন ঐ’চাঁদের মতো নিরবে, জোৎস্না নামক
অশ্রু ঝরায় নিশি নিঃসঙ্গতায়।
বন্ধু রাত এলে লুকিয়ে যেওনা, কারণ অন্ধকার
বুঝিয়ে দেয়, দিনের কত গুরুত্ব।
নিঃসঙ্গ নিরবতার মাঝেই মুগ্ধতা স্নিগ্ধতা প্রশান্তি
মনে প্রাণে স্পর্শে যায়।
সঙ্গসাড়ি রঙ্গমঞ্চেই শুধু’ই চেনা যায় দুঃখ কষ্ট
বিরহ বিচ্ছেদ বিষাদের রং।
গত বসন্তে রঙে রঙে রাঙাছিল যে ফুলে ফুলে
কৃঞচূড়া ঐ শিমুলবন।
এ বসন্তে মৃত বৃক্ষ পচিয়া ধুলিসাৎ বর্ষা বিহনে
খরার দহনে শুন্য স্মৃতিময়।
প্রেমময় আবেগের কথা বাস্তব জীবন দুর আকাশ ছোঁয়ার মত অযৌক্তিক অসম্ভব।
মানুষ যখন আবেগের, দাস হয়ে যায়, বিবেক, তার
ধিরে ধিরে নষ্ট হয়ে যায়।
তামা পিতল সে স্বর্ণের চেয়ে অধিক, মূল্যয়ন করে
কারণ জ্ঞান দৃষ্টি, যে মায়াজালে আবদ্ধ।
কলিম থেমে যাও ভালোবাসা তো সত্য পথকে’ও
ভুল প্রমাণ করিয়ে দেয়।
আন্ধাপ্রেমের ধান্দায় মানুষ ভুল বিশ্বাসে নির্দ্বিধায়
হেঁটে হেঁটে পৌঁছে যায় চূড়ান্ত ধ্বংসকূপে।
কপি সংরক্ষিত