শনিবার, ২৮ মার্চ ২০২৬, ০৩:০৩ অপরাহ্ন
শিরোনাম:
নীলফামারীর ডিমলায় শিলা ও বৃষ্টিতে ভুট্টা-মরিচের ব্যাপক ক্ষতি, দুশ্চিন্তায় কৃষকরা নৃশংসভাবে খুন হওয়া শিশু কন্যা জান্নাতুল মাওয়ার শোক সন্তপ্ত পরিবারের পাশে খুলনা নাগরিক সমাজ ও নিরাপদ খুলনা চাই নেতৃবৃন্দ তামাক নিয়ন্ত্রণ অধ্যাদেশকে সংসদের প্রথম অধিবেশনেই আইনে পরিণত করা হবে: সমাজকল্যাণ প্রতিমন্ত্রী লুটপাট ও মিথ্যা মামলায় বাড়ি ছাড়া চকবিষ্ণুপুর গ্রামের একটি অসহায় পরিবার বাঁধ নির্মাণে অনিয়ম করে কেউ এখানে থাকতে পারবেন আলমখালী ফসল রক্ষা বাঁধ পরিদর্শনে- এমপি কামরুল অণু কবিতা- কলমেঃ ইঞ্জিঃ সিরাজুল ইসলাম জগন্নাথপুরে ৫০ টাকা নিয়ে দ্বন্দ্বে কিশোর চালককে পিটিয়ে হত্যা, গ্রেপ্তার ১ মোঃ জাবেদুল ইসলাম’র তিনটি কবিতা সৈয়দেনা মোবারক শাহ (রাঃ) এর ৬৪তম পবিত্র ওরশ মোবারক আজ ​কবিতা: অস্তিত্বের দহন

নীলফামারী-১ (ডোমার–ডিমলা) আসনে খেজুর গাছ মার্কার গণসংযোগ ও র‌্যালি

Coder Boss
  • Update Time : রবিবার, ৮ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৯৭ Time View

 

স্টাফ রিপোর্টার, নীলফামারী

নীলফামারী-০১ (ডোমার–ডিমলা) আসনের জোট প্রার্থী মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দি ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে নির্বাচনী গণসংযোগ ও র‌্যালি করেছেন।
০৮ ফেব্রুয়ারি (রবিবার) বিকেল ৪টায় ইসলামীয়া ডিগ্রি কলেজ মাঠ থেকে ডিমলা উপজেলা জমিয়েত উলামায়ে বাংলাদেশের সভাপতি মাওলানা দেলোয়ার হোসেন আনসারীর নেতৃত্বে খেজুর গাছ প্রতীকের সমর্থকদের একটি বিশাল র‌্যালি বের হয়। র‌্যালিটি ডিমলা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় কলেজ মাঠে এসে সমাবেশে মিলিত হয়।
সমাবেশে বক্তব্য দেন ডিমলা উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক বদিউজ্জামান রানা। তিনি বলেন, “দেশের স্বার্থে এবং বিএনপি–জমিয়েত জোটের ঐক্য রক্ষার্থে সব মতভেদ ভুলে নীলফামারী-১ আসনে মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দির খেজুর গাছ প্রতীককে বিজয়ী করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।”
অনুষ্ঠানে উপজেলা বিএনপি ও এর অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
জোট প্রার্থী মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দি তার বক্তব্যে বলেন, “বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আমাকে এই আসনে খেজুর গাছ প্রতীক দিয়েছেন। আমি আপনাদের সন্তান, এই এলাকার মানুষ। দল-মত নির্বিশেষে আগামী ১২ তারিখে খেজুর গাছ প্রতীকে ভোট দিয়ে আমাকে এলাকার উন্নয়নের সুযোগ দিন।
উল্লেখ্য, মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দি জমিয়েত উলামায়ে বাংলাদেশের মহাসচিব এবং তিনি নীলফামারী-০১ (ডোমার–ডিমলা) আসনে জোট প্রার্থী হিসেবে খেজুর গাছ প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2025 Coder Boss
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102