সোমবার, ৩০ মার্চ ২০২৬, ০২:৩৬ অপরাহ্ন
শিরোনাম:
লোহাগাড়ায় মাসিক আইন শৃংখলা সভায় অপরাধ নিয়ন্ত্রণে কঠোর বার্তা দিলেন সাইফুল ইসলাম মোহাম্মদ মনজুর আলম অনিক’র তিনটি কবিতা সিলেটের বিশ্বনাথে একই রাতে মসজিদ ও মাজারে চুরি তাহিরপুরে যাদুকাটা নদীতে ১ শ্রমিকের মৃত্যু তাহিরপুরে পুলিশের বিশেষ অভিযানে ভারতীয় অবৈধ পণ্যসহ ১আটক লোহাগাড়া ভবন মালিক এসোসিয়েশনের সভাপতি হাশেম, সেক্রেটারি – আজিজ, সাংগঠনিক – আব্বাস নির্বাচিত সিংগাইর থানার শ্রেষ্ঠ পুলিশ পরিদর্শক নির্বাচিত হলেন ইন্সপেক্টর তদন্ত স্বপন কুমার সরকার প্রতিবন্ধী ছেলেকে কারামুক্তির নামে অর্থ আত্মসাৎ ও উচ্ছেদের হুমকি: জগন্নাথপুরে সংবাদ সম্মেলন এক পতাকাতলে ১৭ কোটি প্রাণ: সম্প্রীতির পথে নতুন বাংলাদেশ কবিতা: সিন্ডিকেটের বেড়াজাল

বর্ণমালা হ্যান্ডরাইটিং একাডেমি, খুলনার শিক্ষা সফর–২০২৬ অনুষ্ঠিত

Coder Boss
  • Update Time : রবিবার, ৮ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১১৯ Time View

 

খুলনা অফিস:
বর্ণমালা হ্যান্ডরাইটিং একাডেমি, খুলনার উদ্যোগে শিক্ষা সফর–২০২৬ সফলভাবে অনুষ্ঠিত হয়েছে। গত ৬ ফেব্রুয়ারি, শুক্রবার খুলনার জাহানাবাদ সেনানিবাসের বনবিলাস পার্কের ছায়াবীথি স্পটে এ শিক্ষা সফর ও পিকনিকের আয়োজন করা হয়।
একাডেমির পরিচালক ধনঞ্জয় স্যারের নেতৃত্বে অনুষ্ঠিত এ সফরে শিক্ষার্থী, অভিভাবক ও শিক্ষকবৃন্দ অংশগ্রহণ করেন। আনন্দঘন ও শিক্ষামূলক পরিবেশে দিনব্যাপী এ আয়োজনে উপস্থিত ছিলেন অভিভাবক জহির আহমেদ, আলী রেজা তাওয়াব স্যার, মিজানুর রহমান, মোখলেছুর রহমান, আল আমিন স্যারসহ অন্যান্যরা।শিক্ষা সফরে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মধ্যে ছিলেন সুমনা, মাহাদি হাসান, মেহজাবিন নিশা, তাসনিম রহমান তোয়া, আরিয়ান রহমান, শুদ্ধ স্বরবর্ণ, লুবাইনা, স্পন্দন ঘরামী, আরিয়ান জামান, আরিনা জামান, নিহিলা, ইউশা, খুশবু, জুনাইরা মুনজারিন, মিনহাজ নূর, প্রত্যয়, প্রতীক, নাভিয়ান, অনন্যা, মৌমিতা ও জ্যোতির্ময়।শিক্ষা সফরটি শিক্ষার্থীদের মানসিক বিকাশ, পারস্পরিক বন্ধন দৃঢ় করা এবং আনন্দের মাধ্যমে শেখার সুযোগ সৃষ্টি করেছে বলে সংশ্লিষ্টরা জানান।

দিনব্যাপী এ আয়োজন শিক্ষার্থী ও অভিভাবকদের মাঝে ব্যাপক উৎসাহ ও আনন্দের সৃষ্টি করে।
প্রতিষ্ঠানের পক্ষ থেকে প্রোগ্রামে অংশগ্রহণকারী সকলকে স্মৃতি হিসেবে মনে রাখার জন্য শুভেচ্ছা স্মারক তুলে দেয় প্রতিষ্ঠাতা পরিচালক ধনঞ্জয় রায়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2025 Coder Boss
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102