
নিজস্ব প্রতিবেদক:
বৃহত্তর রাজশাহী সমিতি, খুলনার বার্ষিক সাধারণ সভা ৬ ফেব্রুয়ারি ২০২৬ সকাল ১০টায় নগরীর খুলনা রিভারভিউ পার্কের ব্যবস্থাপনায় সফলভাবে অনুষ্ঠিত হয়। ১৯৫৭ সালে প্রতিষ্ঠিত বৃহত্তর রাজশাহী সমিতি দীর্ঘদিন ধরে সুনামের সঙ্গে সাংগঠনিক কার্যক্রম পরিচালনা করে আসছে। সমিতির কার্যনির্বাহী পরিষদের উদ্যোগে আয়োজিত এ বার্ষিক সাধারণ সভায় সংগঠনের ভবিষ্যৎ কর্মপরিকল্পনা ও গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণে সদস্যদের সক্রিয় অংশগ্রহণ লক্ষ্য করা যায়।
সভা পবিত্র কোরআন থেকে তেলাওয়াতের মাধ্যমে শুরু হয়। এরপর উপস্থিত সদস্যদের পরিচয় পর্ব অনুষ্ঠিত হয়। সভাপতি মোঃ ইফতেখার আলী বাবু স্বাগত বক্তব্য প্রদান করেন। পরে সদস্যদের দ্বি-বার্ষিকে ২০২৬-২০২৭ পূর্ণাঙ্গ কমিটির নাম ঘোষণা, সদস্যদের বক্তব্য ও বিবিধ বিষয়ে আলোচনা অনুষ্ঠিত হয়। সভায় উপদেষ্টা পরিষদের সদস্য হিসেবে উপস্থিত ছিলেন ডঃ মোঃ হামে জামাল, ডাক্তার এম এ সামাদ, মোঃ আকবর আলী, মোঃ মোখলেসুর রহমান, মোঃ মাকসুমুল হাকিম ও সৈয়দ শহিদুল ইসলাম।কার্যনির্বাহী পরিষদে আজকে সভাপতিতের দায়িত্ব পালন করেন সভাপতি মোঃ ইফতেখার আলী বাবু। সহ-সভাপতি হিসেবে রয়েছেন প্রফেসর মোহাম্মদ আবুল হোসেন, মোঃ ইজাদুর রহমান ও মোঃ ইরফান হাসান।সাধারণ সম্পাদক খন্দকার মোঃ সাজ্জাদুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক সানাউল্লাহ বকুল, সহ-সাধারণ সম্পাদক এডভোকেট কামরুজ্জামান, কোষাধ্যক্ষ মোঃ আব্দুল মতিন, সাংগঠনিক সম্পাদক ফারুক আহমেদ, প্রচার সম্পাদক মোঃ আসাদুল হক, সংস্কৃতি সম্পাদক ইঞ্জিনিয়ার মাহমুদুল হাসান, ক্রীড়া সম্পাদক এনামুল হক, সমাজকল্যাণ সম্পাদক লেফটেন্যান্ট কমান্ডার কবির উদ্দিন এবং মহিলা বিষয়ক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন মনোয়ারা ফয়েজ।এছাড়াও কার্যনির্বাহী সদস্য হিসেবে রয়েছেন মোঃ আব্দুল কাদের, মোঃ ইসমাইল হোসেন, মোহাম্মদ আজিজুর রহমান, মোঃ আব্দুল হালিম, মোঃ জুবায়ের আহমেদ, সুমন হোসেন, নুরুল ইসলাম, আবদুল বারি ও নাহিদুল ইসলাম।
সভা শেষে সদস্য সচিবের ধন্যবাদ জ্ঞাপনের মধ্য দিয়ে আনুষ্ঠানিক কার্যক্রম সমাপ্ত হয় এবং উপস্থিত সকল সদস্যদের জন্য মধ্যাহ্নভোজের আয়োজন করা হয়।সমিতির পক্ষ থেকে জানানো হয়, সংগঠনের ভবিষ্যৎ কার্যক্রমকে আরও গতিশীল, সুসংগঠিত ও জনকল্যাণমুখী করতে এই বার্ষিক সাধারণ সভা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে প্রত্যাশা করা হচ্ছে।