
ভারত সংবাদদাতা:
৮ই ফেব্রুয়ারি ২০২৬ রবিবার বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত উত্তর ২৪ পরগনা জেলার স্বরূপনগর ব্লকের বালকী হাইস্কুল পার্শস্থ ময়দানে মহা সাড়ম্বরে প্রকাশিত হলো আনারুল হক সম্পাদিত আলোর সন্ধানে নববর্ষ সংখ্যা। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংস্থার সভাপতি মাননীয় সিরাজুল ইসলাম ঢালী মহাশয়। প্রধান অতিথির আসন অলংকৃত করেন বালকী উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষক মাননীয় শাহাদাত হোসেন সাহেব। বিশেষ অতিথির আসন অলংকৃত করেন বিমল কৃষ্ণ বিশ্বাস, মোঃ মফিজুল ইসলাম শেখ মইনুল হক, কবি অরূপ পান্তী, সর্ণালী মন্ডল। অতিথিদের ব্যাচ, উত্তরীয় ও মানপত্র দিয়ে সম্মাননা জ্ঞাপন করা হয়। মঞ্চে উপবিষ্ট কবি সাহিত্যিকগণ বাংলা সাহিত্য বিষয়ক মনোমুগ্ধকর আলোচনায় অংশ করেন।
উক্ত অনুষ্ঠানে প্রকাশিত হয় সরবত আলি মণ্ডল সম্পাদিত – যেমন দেখেছি তাঁকে – সিরাজুল ইসলাম ঢালী, সাইদুর রহমানের – নির্দোষ খুনি নাটক ও নীল গ্রহে শুভ্র প্রেম, জয়দেব বিশ্বাসের – মনের আয়নায়, আনারুল হকের – বাসন্তী কথা রেখেছিলো, কৃষ্ণকলি বেরার – কবিতা এক নরম জ্যোৎস্না, আলহাজ্ব কাসেম আলীর – মন ছুঁয়ে যায়, সেরিনা বেগমের – গল্পে গল্পে সমাজ গড়ি, মোঃ রেজাউল মন্ডলের – In The Dirty Alley. মঞ্চে উপবিষ্ট কবি সাহিত্যিকদের হাত দিয়ে উপরিউক্ত গ্রন্থ গুলি প্রকাশিত হয়।
এছাড়া উক্ত অনুষ্ঠানে কবিতা পাঠিয়ে অংশগ্রহণ করেন রমজান আলী, ইকতিয়ার হোসেন, আখের আলী, মাকফুর রহমান, ফিরোজা খাতুন, রাজেশ সরকার, অপূর্ব মণ্ডল। অতিথিদের মধ্যে আরও যাঁরা উপস্থিত ছিলেন জামাত সরদার, জায়েদ আলি, মোহর আলি মণ্ডল, শিউলি বিশ্বাস, ইউনুস হোসেন, আলোর সন্ধানে পত্রিকায় এ সংখ্যায় সেরা প্রবন্ধিক মোঃ মফিজুল ইসলাম, কবিতায় সর্ণালী মন্ডল ও গল্পে আখের আলী মহাশয়কে স্মারক সম্মাননা প্রদান করা হয়।
বসে আঁকো প্রতিযোগিতায় ক বিভাগে প্রথম আফিরা দফাদার দ্বিতীয় আরিশা মন্ডল। খ বিভাগে যথাক্রমে অঙ্কিতা গোলদার, ভূমি বিশ্বাস, আলিশা মোল্লা। গ বিভাগে দেবজ্যোতি সরকার, মুসকান সুলতানা, শ্রেয়া মন্ডলদের পুরস্কৃত করা হয়।
সমগ্র অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন মাকফুর রহমান ও অপূর্ব মণ্ডল।