মোঃ জাবেদুল ইসলাম
মায়ের কথা সব সময়,
রাখবো আমি মনে।
মায়ের কথা সারা জীবন,
রাখবো হৃদয় সনে।
মায়ের মতন এই দুনিয়ায়,
কেউ হয় না আপন।
মায়ের আদর সোহাগ নিয়ে,
মোরা করি জীবন যাপন।
মায়ের দোয়ায় এই দুনিয়ায়,
হয় যে সবাই বড়।
মায়ের ঋণ শোধ হবে না।
সব করিলে জড়।
অসুখ বিসুখ হলে মায়ের,
চিন্তা শুধু বাড়ে।
বিপদ আপদ ঝড় ঝঞ্ঝা।
মায়ের দুঃচিন্তা কাড়ে।
মায়ের কথায় আছে মধু,
অনেক মিষ্টি সুর।
মায়ের কথা শুনলে আমার,
লাগে যেন সুমধুর।