
ইমরান আহমদ, গোয়াইনঘাট প্রতিনিধি:
বাংলাদেশ কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশন (বিকেএ) গোয়াইনঘাট সদর কেন্দ্রের অধীনে অনুষ্ঠিত বৃত্তি পরীক্ষায় সর্বোচ্চ সংখ্যক বৃত্তি অর্জন করে অনন্য সাফল্য অর্জন করেছে বিয়াম ল্যাবরেটরি স্কুল। এবছর প্রতিষ্ঠানটি থেকে ৪৮ জন শিক্ষার্থী বৃত্তি অর্জনে সক্ষম হয়, যা গোয়াইনঘাট সদর কেন্দ্রের মধ্যে সর্বোচ্চ।
এই অসাধারণ সাফল্যে বিদ্যালয় কর্তৃপক্ষের পক্ষ থেকে শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের প্রতি আন্তরিক অভিনন্দন ও কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। একইসঙ্গে এলাকার সর্বস্তরের মানুষ এই সাফল্যে আনন্দ প্রকাশ করে স্কুলটির উত্তরোত্তর উন্নতি ও অগ্রগতি কামনা করেছেন।
বিদ্যালয়ের পরিচালনা পরির্ষদের সদস্যরা জানান, নিয়মিত পাঠদান, দক্ষ ও অভিজ্ঞ শিক্ষকবৃন্দের আন্তরিক প্রচেষ্টা এবং শিক্ষার্থীদের কঠোর পরিশ্রমের ফলেই এই সাফল্য সম্ভব হয়েছে। ভবিষ্যতেও শিক্ষার মান উন্নয়নে এবং মেধাবী শিক্ষার্থী গড়ে তুলতে বিয়াম ল্যাবরেটরি স্কুল আরও সক্রিয় ভূমিকা পালন করবে বলে আশাবাদ ব্যক্ত করেন তারা।
এলাকাবাসীর মতে, বিয়াম ল্যাবরেটরি স্কুল শুধু একটি শিক্ষাপ্রতিষ্ঠান নয়, এটি গোয়াইনঘাটের শিক্ষাক্ষেত্রে গর্বের প্রতীক। এই সাফল্য গোয়াইনঘাট উপজেলার শিক্ষা ব্যবস্থাকে আরও এক ধাপ এগিয়ে নেবে বলে তারা মনে করেন।