বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:০১ পূর্বাহ্ন
শিরোনাম:

কবিতাঃ বিপ্লবীরা মরে না

Coder Boss
  • Update Time : মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৩৩ Time View

মিনহাজুর রহমান মাহবুব

যাঁরা মুখে সত্য বলে, বুক ফুলিয়ে সত্যের পথে চলে
ওরা হাদী, ওদের জন্য মানুষ কেঁদে বুক ভাসায় চোখের জলে।
যাঁরা দুহাত বাড়িয়ে বুক পেতে দেয় বুলেটের সম্মুখে,
ওরা বীর শহীদ আবু সাইদের দল, সাহস ভরা বুকে।
যুদ্ধের ময়দানে “পানি লাগবে, পানি ” বলে যাঁরা শহীদ হয়
ওরা মুগ্ধ , ওরা তো বিপ্লবী, তরুণ, ওদের কিসের ভয়?
যাঁরা একাত্তরের মতো যুদ্ধের ময়দানে জীবন করেছে ক্ষয়
অবশেষে ওরাই, স্লোগানে স্লোগানে— যুদ্ধেরে করেছে জয়।
আজও যাঁরা মাঠে-ময়দানে ঐক্যের দিকে ডাকে,
আজও যাঁরা সোনার বাংলায়, সোনালী চিত্র আঁকে?
যাঁরা প্রতিনিয়ত অন্যায়ের বিরুদ্ধে করে প্রতিবাদ
সর্বসময় যাঁরা সাম্যের কথা বলে, কাঁধে মিলায় কাঁধ?
ওরা হাসনাত আবদুল্লাহের সঙ্গী-সাথী, বিপ্লবীদের দল
ওরা রূপসী বাংলার রূপালী, সোনার বাংলার সোনালী ফসল।
ওরা কবি নজরুলের সেই বিদ্রোহী কবিতার ছন্দ
ওরা রূপসী বাংলার কবি জীবনানন্দ।
ওরা কবি, কবিতায় কথা বলে
ওরা মুক্ত পায়ে ছন্দে ছন্দে চলে।
ওরা এ যুগের রফিক, শফিক, সালাম ও বরকত
ওরা মোদের জাগ্রত চেতনা, সত্য ওদের পথ।
ওরা অমর, অভয়, অক্ষয়, ওরা মানে না বাঁধা, বিপর্যয়
ওরা অধিকার আনে ফের, যুদ্ধরে করে জয়।
ওরা মরে না, বারবার আসে শহীদ তিতুমীরের বেশে
ওরা বীর,বাঁশের কেল্লা গড়ে,সাহস জোগায় দেশ-বিদেশে।
ওরা উমর, খালিদের উত্তরসূরী, গজনীর সুলতান
ওরা নমরুদের ভয় হযরত ইব্রাহিমের(আঃ) সন্তান।
ওরা মোদের জাগিয়ে তোলে, হতে শক্তিমান
ওরা মোদের শিখায়, বাংলা মোদের প্রাণ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2025 Coder Boss
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102