
মোঃ জাবেদুল ইসলাম
ভোট আসলে কত নেতা
কতো কিছু কয়।
বাবা মা ভাই আর বোন,
কতো কিছুই হয়।
ভোট আসলে কত নেতা,
কত যে আপন হয়।
বন্ধু বান্ধব আত্মীয় স্বজন,
কত পরিচয় লয়।
কত নেতারা গরীব দুঃখির
দ্বারে দ্বারে ঘুরে।
পায়ে পায়ে আসে হেটে,
হতে অনেক দুরে।
কেমন আছে ভালো মন্দ,
খোঁজ খবর নিতে।
অবশেষে তাদের মার্কায়,
ভোট টা বলে দিতে।
বুকে বুকে বুক মিলিয়ে,
কুশল নিতে আসে।
কেমন আছেন ভালো মন্দ,
ভোট চায় যে পাছে।
উন্নয়নের প্রতিশ্রুতি আরও,
কত কিছু দিবে।
রাস্তা ঘাট ব্রিজ কালভার্ট,
বহুত কিছু হবে।
ভোট শেষে যায় না পাওয়া,
কোনো নেতার দেখা।
নেতার দেখা করতে গেলে,
বলে গেছে উনি ঢাকা।