বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:১৬ পূর্বাহ্ন
শিরোনাম:
কবিতাঃ নেতারা প্রতিশ্রুতি রাত পোহালে নির্বাচন, মানিকগঞ্জ-২ ভোট কেন্দ্রগুলোতে পৌঁছে গেছে ব্যালট পেপারসহ ভোটের সরঞ্জাম আ.লীগের নীরব ভোটেই নির্ধারণ জয়-পরাজয় বাগেরহাটের চার আসনে ত্রিমুখী লড়াই সবক’টিতে মাঠে বিএনপির বিদ্রোহী, বাড়তি সুবিধায় জামায়াত বহুমাত্রিক প্রতিভার অধিকারী প্রখ্যাত সাহিত্যিক ড. মোঃ বদরুল আলম সোহাগের জন্মদিনের শুভেচ্ছা মোরেলগঞ্জে ৬০ কেন্দ্র অধিক ঝুঁকিপূর্ণ নিরাপত্তায় ৬ স্তরের বলয়, কেন্দ্রে কেন্দ্রে আনসারের দৌড়ঝাঁপ কবিতাঃ প্রণয় অর্ঘ্যে হৃদয় চাই! কবিতা: বঁধুয়া- কলমে: শিরিনা আক্তার ভোট বনাম নির্বাচন কবিতাঃ জাতীয় সংসদ নির্বাচন স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রতিক তারেক রহমান

রাত পোহালে নির্বাচন, মানিকগঞ্জ-২ ভোট কেন্দ্রগুলোতে পৌঁছে গেছে ব্যালট পেপারসহ ভোটের সরঞ্জাম

Coder Boss
  • Update Time : বুধবার, ১১ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৮ Time View

 

সিংগাইর (মানিকগঞ্জ) প্রতিনিধি:
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মানিকগঞ্জ-২ (সিংগাইর-হরিরামপুর, মানিকগঞ্জ সদরের হাটিপাড়া ও ভাড়ারিয়া ২টি ইউনিয়ন)আসনের ভোট কেন্দ্রে নির্বাচনি সরঞ্জাম পৌঁছে গেছে। বুধবার (১১ ফেব্রুয়ারি) সকাল থেকে সিংগাইর ও হরিরামপুর ২৬ টি ইউনিয়ন ও ১টি পৌরসভার ১৮৫ টি ভোট কেন্দ্রে নির্বাচনের সরঞ্জাম বুঝে নিয়েছে প্রিজাইটিং কর্মকর্তারা।
যা আজ সন্ধ্যার মধ্যে ভোট কেন্দ্রগুলোতে পৌঁছে গেছে ব্যালট পেপারসহ ভোটের প্রয়োজনীয় সব সরঞ্জাম। আগামীকাল সকাল সাড়ে সাতটায় শুরু হয়ে একটানা বিকেল সাড়ে চারটা পর্যন্ত চলবে ভোট গ্রহণ। ভোটাররা দুটি ব্যালট পেপারে ভোট দেবেন। একটি সাদা ব্যালট, এটি হবে সংসদ সদস্য নির্বাচনের ব্যালট। আর গোলাপি ব্যালট হবে গণভোটের।
মানিকগঞ্জ-২ আসনে মোট ভোটার সংখ্যা ৪ লাখ ৭২ হাজার ৬২২ জন এর মধ্যে পুরুষ ভোটার সংখ্যা ২ লাখ ৩৭ হাজার ২১২ জন,নারী ভোটার সংখ্যা ২ লাখ ৩৫ হাজার ৪০৬ জন,তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন ৪ জন।
এ আসনে ৪ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এদের মধ্যে ইঞ্জি.মঈনুল ইসলাম খান শান্ত (ধানের শীষ) এস.এম আব্দুল মান্নান (লাঙ্গল) মহাদ্দিস শেখ মো.সালাহ উদ্দিন (দেয়াল ঘড়ি) মোহাম্মদ আলী (হাতপাখা)

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2025 Coder Boss
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102