শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:১৫ পূর্বাহ্ন
শিরোনাম:
শরণখোলায় বিএনপি–জামায়াত সংঘর্ষ, আহত ১৯ জগন্নাথপুরে শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠিত, ভোটার উপস্থিতি ও ভোট কাস্টিং তুলানামূলক কম কিশোরগঞ্জ-৬ বিএনপি প্রার্থী মো: শরীফুল আলম পরিবারসহ ভোট কেন্দ্রে মত প্রকাশ মানিকগঞ্জ-২ ভোট গ্রহন শেষ, চলছে গণনা সৈয়দপুরে বরের সাজে ভোটকেন্দ্রে যুবক: আগে ভোট, পরে বিয়ে ড. মোঃ বদরুল আলম সোহাগের ৪৫ তম জন্মদিনে বিশেষ উপহার খুলনা আর্ট একাডেমির পক্ষ থেকে নওগাঁ-১ দুই হেভিওয়েট প্রার্থীর ভোট প্রদান ড. মোঃ বদরুল আলম সোহাগের জন্মদিনে জাতীয় মফস্বল সাংবাদিক ফোরামের শুভেচ্ছা কবিতাঃ নেতারা প্রতিশ্রুতি রাত পোহালে নির্বাচন, মানিকগঞ্জ-২ ভোট কেন্দ্রগুলোতে পৌঁছে গেছে ব্যালট পেপারসহ ভোটের সরঞ্জাম

কিশোরগঞ্জ-৬ বিএনপি প্রার্থী মো: শরীফুল আলম পরিবারসহ ভোট কেন্দ্রে মত প্রকাশ

Coder Boss
  • Update Time : বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৭ Time View

 

মো: বায়েজিদ বোস্তামী (বিশেষ প্রতিনিধি):

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ১২ ফেব্রুয়ারী-২৬ইং বৃহস্পতিবার সারা বাংলাদেশে একযোগে অনুষ্ঠিত হয়। কিশোরগঞ্জ-৬ (ভৈরব-কুলিয়ারচর) আসনের সংসদ সদস্য প্রার্থী জনাব মো: শরীফুল আলম দলের দুর্দিনে রাজপথে ছিলেন, ভৈরব-কুলিয়ারচর বাসীর হৃদয়ে জননেতা হিসেবে স্থান পেয়েছে।

তিনি কুলিয়ারচর বেতিয়ারকান্দির বাসিন্দা। বেতিয়ারকান্দি কুলিয়ারচর পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডে অবস্থিত। কুলিয়ারচর পৌরসভার ওয়ার্ড-ভিত্তিক এলাকার তালিকা অনুযায়ী ওয়ার্ড ৫-এর মধ্যে “খড়কমারা, আশ্রাবপুর, চারারবন, দড়িবাগ, বেতিয়ারকান্দি, পশ্চিম গাইলকাটা” রয়েছে।

কিশোরগঞ্জ-৬ (ভৈরব-কুলিয়ারচর) আসনে মোট ভোটার ৪ লাখ ২৮ হাজার ৮০৪ জন। এই আসনে রয়েছে ১৪২টি ভোট কেন্দ্র ও ৮১৬টি ভোট কক্ষ, যার মধ্যে ১২টি অস্থায়ী। নয়জন প্রার্থীর অংশগ্রহণে এটি জেলায় সবচেয়ে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ আসন হিসেবে বিবেচিত হচ্ছে। এখানে বিএনপি থেকে ‘ধানের শীষ’ প্রতীকে নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক ও জেলা বিএনপির সভাপতি মো. শরীফুল আলম, খেলাফত মজলিস থেকে ‘রিকশা’ প্রতীকে মাওলানা আতাউল্লাহ আমীন, ইনসানিয়াত বিপ্লব থেকে ‘আপেল’ প্রতীকে নাঈমুল হাসান, জাতীয় পার্টি থেকে ‘লাঙ্গল’ প্রতীকে মোহাম্মদ আইয়ুব হোসেন, ইসলামী আন্দোলন থেকে ‘হাতপাখা’ প্রতীকে মোহাম্মদ মুসা খান, ইসলামী ফ্রন্ট থেকে ‘মোমবাতি’ প্রতীকে মো. রুবেল হোসেন, গণফোরাম থেকে ‘সূর্য’ প্রতীকে শাফি উদ্দিন আহম্মদ এবং সিপিবি থেকে ‘কাস্তে’ প্রতীকে মোহাম্মদ হাবিল মিয়া নির্বাচনী প্রতিদ্বন্দ্বিতায় রয়েছেন।

একজন সংসদ সদস্য প্রার্থী হিসেবে সকাল থেকেই নির্বাচনি বিভিন্ন কেন্দ্র পরিদর্শন করেন।দপ্তর সম্পাদক কামরুল ইসলাম মুছা সর্বদা সহযোগিতায় ছিলেন। নিজ কেন্দ্রে দুপুর আনুমানিক এগারোটার পর ভোট দেওয়ার সময় স্ব পরিবার নিয়ে উপস্থিত হোন।

কিশোরগঞ্জ-৬ (ভৈরব-কুলিয়ারচর) আসনের বিএনপি মনোনীত প্রার্থী মোঃ শরীফুল আলম-এর স্ত্রী আশুরা আক্তার, ছেলে ফাইয়াজ সিদ্দিকী শেহরান, মেয়ে নানজীবা সিদ্দিকী। সকলেই নিজেদের ভোট আগে নিশ্চিত করেন।

কিশোরগঞ্জ-৬ বিএনপি প্রার্থী মো: শরীফুল আলম পরিবারসহ ভোট কেন্দ্রে মত প্রকাশ করার জন্য বলা হলে ভোট দেওয়ার পর কুলিয়ারচর ডিগ্রি কলেজ ভোট কেন্দ্রে একটি সাক্ষাৎকারে আজকের নির্বাচনি পরিবেশ নিয়ে দুপুর আনুমানিক সাড়ে এগারোটার সময় অনুভূতি প্রকাশ করেন।

তিনি বলেন: ভোট কেন্দ্রগুলোতে সাধারণ পরিস্থিতি বিরাজ করছে।
কোনো ভাঙচুর বা বড় ধরনের হিংসাত্মক ঘটনা নেই। কেন্দ্রগুলো স্বাভাবিক ভাবে কার্যক্রম চালিয়ে যাচ্ছে। সকল ভোটারগণ খুবই উৎসাহের সাথে এবারের ভোট কেন্দ্রে উপস্থিত হচ্ছেন। ধানের শীষের প্রতীক নিয়ে বিজয়ের বিষয়ে জিজ্ঞাসা করা হলে তিনি বলেন: বিজয় আল্লাহর হাতে, তবে শেষ পর্যন্ত সুষ্ঠু পরিবেশ থাকলে এবং জনগণের সমর্থনের পরিস্থিতিতে বোঝা যাচ্ছে ধানের শীষের বিজয় হবে ইনশাআল্লাহ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2025 Coder Boss
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102