নিজস্ব প্রতিবেদক:
একজন বহুমাত্রিক প্রতিভার অধিকারী, সমাজমনস্ক ও মানবিক ব্যক্তিত্ব ড. মোঃ বদরুল আলম সোহাগের ৪৫ তম জন্মদিন উপলক্ষে খুলনা আর্ট একাডেমির পক্ষ থেকে জানাই গভীর শ্রদ্ধা ও আন্তরিক শুভেচ্ছা।১৯৮১ সালের ১৩ই ফেব্রুয়ারি ঢাকায় জন্মগ্রহণ করেন ড. সোহাগ। শৈশব থেকেই তিনি ছিলেন মেধাবী ও অধ্যবসায়ী। এফ. শাহীন স্কুল ও কলেজ থেকে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক সম্পন্ন করার পর তিনি বিদেশে কম্পিউটার ইঞ্জিনিয়ারিংয়ে বিএসসি ডিগ্রি অর্জন করেন। দেশে ফিরে উচ্চশিক্ষার ধারাবাহিকতায় এমবিএ, এলএলবি ও এলএলএম সম্পন্ন করেন এবং ২০২১ সালে পিএইচডি ডিগ্রি অর্জন করে তাঁর শিক্ষাজীবনকে এক অনন্য উচ্চতায় নিয়ে যান।
পেশাগত জীবনে তিনি বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে একজন সুনামধন্য আইনজীবী হিসেবে দায়িত্ব পালন করছেন। পাশাপাশি তিনি রূপসী বাংলা টেক্সটাইল মিলস লিমিটেড এবং সোহাগ জুট অ্যান্ড টেক্সটাইল ইন্ডাস্ট্রিজ লিমিটেডের সম্মানিত চেয়ারম্যান হিসেবে সফলতার সঙ্গে নেতৃত্ব দিচ্ছেন।তবে ড. সোহাগের পরিচয় কেবল আইন ও ব্যবসার গণ্ডিতে সীমাবদ্ধ নয়। তিনি একজন গুণী কবি, সাহিত্যিক ও মানবাধিকারকর্মী। তাঁর প্রকাশিত গ্রন্থের মধ্যে রয়েছে চারটি কাব্যগ্রন্থ, একটি উপন্যাস এবং দুটি ছোটগল্প সংকলন। তাঁর লেখা জাতীয় ও আন্তর্জাতিক বিভিন্ন সংবাদমাধ্যমে নিয়মিত প্রকাশিত হয়ে পাঠকমহলে প্রশংসিত হচ্ছে।
সাংবাদিকতা ক্ষেত্রেও তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন। সাপ্তাহিক আজকের জনকথা পত্রিকার ব্যবস্থাপনা সম্পাদক হিসেবে তিনি নীতিবোধ, বস্তুনিষ্ঠতা ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করে সংবাদ জগতকে সমৃদ্ধ করে চলেছেন। এছাড়াও তিনি মাতৃভূমির খবরসহ বিভিন্ন গণমাধ্যমের সঙ্গে সম্পৃক্ত।আন্তর্জাতিক অঙ্গনেও রয়েছে তাঁর সক্রিয় উপস্থিতি। তিনি
জাতিসংঘ স্বেচ্ছাসেবক আন্তর্জাতিক সংস্থা (ইউএনভি)-এর বাংলাদেশ চ্যাপ্টারের জাতীয় উপদেষ্টা,বিশ্ব মানবাধিকার ও শান্তি সংস্থার বাংলাদেশ প্রতিনিধি এবং আন্তর্জাতিক মানবাধিকার কমিশন- এর অ্যাম্বাসেডর হিসেবে দায়িত্ব পালন করছেন। মানবাধিকার ও মানবকল্যাণে তাঁর এই অবদান নিঃসন্দেহে প্রশংসনীয়।খুলনা আর্ট একাডেমিতে আলো মিডিয়া গ্রুপ আয়োজিত এক গুণীজন সম্মাননা অনুষ্ঠানে তিনি উপস্থিত হয়েছিলেন। কিন্তু সেদিন প্রতিষ্ঠানের পক্ষ থেকে স্মৃতিস্বরূপ
উপহার দেওয়ার সুযোগ না হওয়ায়, তাঁর ৪৫তম জন্মদিনে সেই অভাব পূরণ করা হয় এক বিশেষ শিল্পসম্মানের মাধ্যমে। খুলনা আর্ট একাডেমির চারুকলা ভর্তি কোচিংয়ের ২০২১ সালের দশম ব্যাচের প্রাক্তন শিক্ষার্থী শিল্পী শিব শংকর মন্ডল তাঁর একটি প্রতিকৃতি স্কেচ অঙ্কন করেন। পরবর্তীতে প্রতিষ্ঠানটির পক্ষ থেকে সেই শিল্পকর্ম কৃতজ্ঞতার স্মারক হিসেবে তাঁর হাতে তুলে দেওয়া হয়।খুলনা আর্ট একাডেমির প্রতিষ্ঠাতা পরিচালক ও চিত্রশিল্পী মিলন বিশ্বাস তাঁর সার্বিক মঙ্গল, সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে বলেন“ড. সোহাগের মতো বহুমুখী প্রতিভাসম্পন্ন, মানবিক ও সমাজমনস্ক মানুষ আমাদের সমাজের জন্য অত্যন্ত প্রয়োজন। তিনি অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে যে সহমর্মিতা ও দায়িত্ববোধের পরিচয় দেন, তা আমাদের অনুপ্রেরণা জোগায়।”
জন্মদিনের এই শুভক্ষণে আমরা তাঁর আগামী দিনগুলো হোক আরও সফলতা, সৃজনশীলতা, ন্যায়বোধ ও মানবকল্যাণে পরিপূর্ণ এই কামনায়
খুলনা আর্ট একাডেমির পরিবারের পক্ষ থেকে চিত্রশিল্পী মিলন বিশ্বাস প্রতিষ্ঠাতা পরিচালক খুলনা আর্ট একাডেমি।