সিংগাইর (মানিকগঞ্জ) প্রতিনিধি:
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ২০২৬ অবাধ,সুষ্ঠ ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৭ টা থেকে বিকেল সাড়ে ৪ টা পর্যন্ত সিংগাইর-হরিরামপুর,মানিকগঞ্জ সদরের হাটিপাড়া ও ভাড়ারিয়া ইউনিয়নসহ মোট ২৬টি ইউনিয়ন ১টি পৌরসভা ১৮৫ টি কেন্দ্রে একটানা ভোট গ্রহন চলে। ভোট গ্রহনের পর চলছে গণনার কাজ। এ আসনটিতে কোন প্রকার অপ্রীতিকর ঘটনা ছাড়াই নির্বাচন সম্পূর্ন হয়েছে। এ আসনে মোট ভোটার সংখ্যা ৪ লাখ ৭২ হাজার ৬২২ জন এর মধ্যে পুরুষ ভোটার সংখ্যা ২ লাখ ৩৭ হাজার ২১২ জন,নারী ভোটার সংখ্যা ২ লাখ ৩৫ হাজার ৪০৬ জন, তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন ৪ জন।
এ আসনে ৪ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এদের মধ্যে ইঞ্জি.মঈনুল ইসলাম খান শান্ত (ধানের শীষ) এস.এম আব্দুল মান্নান(লাঙ্গল) মহাদ্দিস শেখ মো.সালাহ উদ্দিন (দেয়াল ঘড়ি) মোহাম্মদ আলী (হাতপাখা)