শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:১০ পূর্বাহ্ন
শিরোনাম:
শরণখোলায় বিএনপি–জামায়াত সংঘর্ষ, আহত ১৯ জগন্নাথপুরে শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠিত, ভোটার উপস্থিতি ও ভোট কাস্টিং তুলানামূলক কম কিশোরগঞ্জ-৬ বিএনপি প্রার্থী মো: শরীফুল আলম পরিবারসহ ভোট কেন্দ্রে মত প্রকাশ মানিকগঞ্জ-২ ভোট গ্রহন শেষ, চলছে গণনা সৈয়দপুরে বরের সাজে ভোটকেন্দ্রে যুবক: আগে ভোট, পরে বিয়ে ড. মোঃ বদরুল আলম সোহাগের ৪৫ তম জন্মদিনে বিশেষ উপহার খুলনা আর্ট একাডেমির পক্ষ থেকে নওগাঁ-১ দুই হেভিওয়েট প্রার্থীর ভোট প্রদান ড. মোঃ বদরুল আলম সোহাগের জন্মদিনে জাতীয় মফস্বল সাংবাদিক ফোরামের শুভেচ্ছা কবিতাঃ নেতারা প্রতিশ্রুতি রাত পোহালে নির্বাচন, মানিকগঞ্জ-২ ভোট কেন্দ্রগুলোতে পৌঁছে গেছে ব্যালট পেপারসহ ভোটের সরঞ্জাম

শরণখোলায় বিএনপি–জামায়াত সংঘর্ষ, আহত ১৯

Coder Boss
  • Update Time : বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৯ Time View

এস.এম.সাইফুল ইসলাম কবির:

বাগেরহাটের শরণখোলা উপজেলায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে বিএনপি ও জামায়াতে ইসলামীর নেতাকর্মীদের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার সাউথখালী ইউনিয়নের ১নং সোনাতলা গ্রামে এই সংঘর্ষের সূত্রপাত হয়। এতে উভয় পক্ষের অন্তত ১৯ জন নেতাকর্মী আহত হয়েছেন বলে জানা গেছে। আহতদের দ্রুত উদ্ধার করে শরণখোলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে, যেখানে তারা বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন।

স্থানীয় ও হাসপাতাল সূত্রে জানা যায়, নির্বাচনী আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সোনাতলা এলাকায় দুই পক্ষের নেতাকর্মীদের মধ্যে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে তা দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে রূপ নেয়। সংঘর্ষে জামায়াতে ইসলামীর সাব্বির, তরিকুল, সোবহান, নাজমা ও ফরিদাসহ মোট ১৫ জন আহত হন। অন্যদিকে, বিএনপির রফিকুল ও ছিদ্দিকসহ ৪ জন আহত হয়েছেন বলে দলীয় সূত্রে দাবি করা হয়েছে। তবে এই হামলার বিষয়ে অভিযুক্ত পক্ষের কোনো আনুষ্ঠানিক বক্তব্য তাৎক্ষণিকভাবে সংগ্রহ করা সম্ভব হয়নি।

ঘটনার পর থেকে পুরো সাউথখালী ইউনিয়নে চরম উত্তেজনা বিরাজ করছে। সাধারণ ভোটারদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়লে ওই এলাকার কেন্দ্রগুলোতে ভোটার উপস্থিতি সাময়িকভাবে কমে যায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এলাকায় অতিরিক্ত পুলিশ ও বিজিবি মোতায়েন করা হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকর্তারা জানিয়েছেন, বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে এবং যেকোনো ধরনের বড় সহিংসতা এড়াতে তারা সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছেন। জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2025 Coder Boss
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102