শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:২৪ পূর্বাহ্ন

কবিতাঃ অপরূপা বাংলা তুমি!

Coder Boss
  • Update Time : শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৭ Time View

কলমেঃ ইঞ্জিঃ মোঃ সিরাজুল ইসলাম

আমি ভালোবাসি বাংলা মা তোর
আম কাঠাল জাম জারুল তলা,
ভালোবাসি হিজল তমাল বকুল বটের ছায়া
তোমার বুকে থাকবো মাগো, অন্তর থেকে বলা!

সন্ধ্যায় পুকুর পাড়ে ঝিঝি পোকার ডাক
বড় উপভোগ করি, পদ্মারপাড়ে দাড়ি, বাজপাখি গাঙচিলের মাছ ধরা,
বনের ধারে সন্ধ্যার নির্জনতায় শিয়াল-বেজির ছুটোছুটি
এই প্রাকৃতিক সৌন্দর্যে ও যখন শ্মশানে পোড়ায় মরা !

মন কভু ভরে, বাংলার গ্রাম মাঠঘাট সরিষার ক্ষেত দেখে
সাদা সিদে জগাইমাধাই মজিদ, ধূতি লুঙ্গি পরে চলে,
কোঁচা মেরে মাছ ধরা, বোঝা মাথায় যায় কত শ্রমিক চাষা
পরজন্মে ফিরে কি পাবো বাগানে পেকে থাকা কূল পেয়ারা জাম জাম্বুরা কলা?

যেথা যাই যত দেশ ঘুরি, পাহাড় বরফ তুষার পাত পাই ভুরি ভুরি
তোমার প্রকৃতি ঘেরা দিনাজপুরের লিচু ক্ষেত, কথাও নাহি দেখি,
রাজশাহীর মিষ্টি আম, যশোরের খেজুর গুড়, কোন দেশে নাই
তুমি এক কবিতার বই, তোমার থেকে প্রকৃতির ছন্দ শিখি !

সে জনমে এসে পাবো কি তোমায়, যদি ফিরি এই মধুমতীর তীরে
ছইয়া নায়, কত বরবধূ যায়, কত মাঝি থাকে পাড়ে নাও ভিড়ে !
কত জেলে মাছ ধরে, কত মালবাহী নাও যায় পাল তুলে
জেলের কূলে ফেলা মাছ, কাকড়া ঝিনুক, কাক চিলে ধরে ঘিরে!

আমি আসতে চাই ফিরে, গরীব কাঙ্গাল ‘বাংলা মার’ কোলে
কোর্মা পোলাও নাই-বা জোটে, উদার পুরবো ভাতমাছ ঝোলে!

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2025 Coder Boss
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102