
কলমেঃ কাকলি রানী ঘোষ
হাওয়ায় হাওয়ায় দুলছে দোলায়,
আবির গুলে দিচ্ছে প্রাণে।
কানে কানে মধুর বাণী,
বাঁশি বাজায় রাখাল গেহে।
গরুর গাড়ি মেঠো পথে,
হারিয়ে যাওয়া স্মৃতির মাঝে,
ফাগুনের এই শীতল সমীর,
বলছে সুখে মনের কোনে।
বাজল বাঁশি ফাগুন বোনে,
রঙবে রঙের ফুল ফুটেছে,
রঙিন প্রজাপতি মেলেছে ডানা,
ফাগুন জাগে মনে মাঝে।
সখার মনে ফাগুন দানে,
চলছে প্রেম সংগোপনে,
আলোয় আলোয় ভরালো ভুবন,
হাসির মাতন ফুলের বনে।
বসন্তের গান পাখির সুরে,
কিচিরমিচির ঝিকির মিকির,
কচি পাতা ফুলে ফুলে,
পূর্ণ ফাগুন এলো দ্বারে।