শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:২৫ পূর্বাহ্ন

কবিতাঃ বসন্তের রুপ প্রকৃতি

Coder Boss
  • Update Time : শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৮ Time View

কলমেঃ মোঃ জাবেদুল ইসলাম

বসন্তের পাতা ঝরা গাছ,
পাতাবিহীন তার শাখা।
সকাল বিকাল পাখিদের,
সেথায় কলকাকলি ডাকা।

নতুন নতুন ফুটেছে কতো,
রঙ বেরঙের ফুল।
ফাগুনের হাওয়ায় ফুলগুলো সব,
দুলে ওঠে দুল দুল।

কোকিল ডাকে বনে বনে,
কুহু কুহু কুহু করে।
আর পাখিরাও বসন্ত কালে,
নানা সুরে সুর ধরে।

ফুল বাগিচায় বসন্তের ফুল,
ফুটলো নতুন কতো।
ভ্রমড়া উড়ে সারাদিন মান,
ক্লান্তি নাই তার অতো।

বসন্ত কালে মেঘেরা উড়ে,
নীল আকাশের বুকে।
পাখিদের দল ডানা মেলে,
উড়ে চলে মনের সুখে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2025 Coder Boss
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102