শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:২৩ পূর্বাহ্ন

কবিতাঃ জন্মদিনে সোহাগের জয়গান

Coder Boss
  • Update Time : শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১১ Time View

 

কলমেঃ চিত্রশিল্পী মিলন বিশ্বাস

পঁয়তাল্লিশ তম জন্মদিনে
হাসে নতুন প্রভাত।
সোহাগ নামে জাগে প্রাণ,
স্বপ্নে রঙিন আকাশপাত।

ঢাকার মাটিতে জন্ম একাশির ভোর,
তেরো ফেব্রুয়ারিতে জাগে আলোর ঘোর।
মেধা ও শ্রমে গড়েন নিজের পথ,
দৃঢ়তায় এগিয়ে চলেন, জয়ের শপথ।

বিদেশে জ্ঞানের সাধনায়,
ডক্টরেট শেষে দেশে ফেরে;
আইন ও সাহিত্যের আঙিনায়
সুনাম রাখেন গৌরব ঘেরে।

হাইকোর্টে ন্যায়ের বাণী,
কলমে রচে সত্যের গান,
মানবতায় খুঁজে নেন
জীবনের সম্মান।

কবিতায় তাঁর হৃদয় কথা,
গল্পে জীবনের ছাপ,
মানবাধিকারের পথে তিনি
অটুট আলোর চাপ।

২০২৬ তেরই ফেব্রুয়ারি শুভ দিন,
শ্রদ্ধা ভালোবাসায় ভরে ওঠে মন।
খুলনা আর্ট একাডেমির শিল্পী মিলন,
লিখে যায় সোহাগের জয়গান।

এই গুণীজনের দীর্ঘ হোক পথচলা,
সুস্বাস্থ্য সুখে কাটুক প্রতিটি বেলা।
মানবতার আলো ছড়াক সর্বত্র ভরা,
ড. বদরুল আলম সোহাগ থাকুন সবার সেরা।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2025 Coder Boss
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102