
মো: বায়েজিদ বোস্তামী, বিশেষ প্রতিনিধি:
কিশোরগঞ্জ-৬ (ভৈরব-কুলিয়ারচর) আসনে বিপুল ভোটের ব্যবধানে বেসরকারি ভাবে বিজয়ী নব নির্বাচিত এমপি জনাব মো: শরীফুল আলমকে সংবর্ধনা দিতে ভৈরব-কুলিয়ারচর এর নেতাকর্মী গণ ১৩ ফেব্রুয়ারী-২৬ইং শুক্রবার বিকেলে কুলিয়ারচর বেতিয়ারকান্দি প্রধান নির্বাচনি কার্যালয়ে উপস্থিত হোন। উপস্থিত সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন নব নির্বাচিত এমপি জনাব মো: শরীফুল আলম।
দুই উপজেলার ওয়ার্ড, ইউনিয়ন ও পৌরসভার নেতাকর্মী ফুল দিয়ে নব নির্বাচিত এমপিকে শুভেচ্ছা জানান। নব নির্বাচিত এমপি’র পাশাপাশি অন্যান্য নেতৃবৃন্দকেও আনন্দে উচ্ছ্বসিত হয়ে জনগণ ফুল দিয়ে শুভেচ্ছা বিনিময় করেন।
এর মধ্যে ধানের শীষের পক্ষে জনাব মো: শরীফুল আলম ও দলের দুর্দিনে জেল জুলুম খেটে কুলিয়ারচর পৌরসভা সহ অন্যান্য ইউনিয়ন পর্যায়েও সার্বিক সহযোগিতায় পাশে থেকে অবদান রাখেন কুলিয়ারচর বিএনপি যুবদলের আহবায়ক জনাব আজহার উদ্দিন লিটন। তারই অসামান্য অবদানকে স্থানীয় জনগণ ফুলের শুভেচ্ছা বিনিময় করে স্বীকৃতি প্রদান করেন।