
বিশেষ প্রতিনিধি:
কিশোরগঞ্জ-৫ (বাজিতপুর-নিকলী) আসনে নির্বাচিত হয়েছেন স্বতন্ত্র প্রার্থী ‘হাঁস’ প্রতীকে শেখ মজিবুর রহমান ইকবাল। তার প্রাপ্ত ৭৯ হাজার ২১০ ভোট। নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি থেকে ‘ধানের শীষ’ প্রতীকে সৈয়দ এহসানুল হুদা পেয়েছেন ৬৬ হাজার ১১৭ ভোট।
মোট ১৩০৯৩ ভোটের ব্যবধানে বাজিতপুর নিকলির গণমানুষের নেতা বেসরকারি ভাবে বিজয়ী হোন।
শেখ মুজিবুর রহমান ইকবাল স্বতন্ত্র হাঁস প্রতীকের সংসদ সদস্য প্রার্থীর আপন বড় ভাই শেখ মুজাহিদুর রহমান চন্দন। তিনি টানা চতুর্থবারের মার্কিন সিনেটর হিসেবে দায়িত্ব পালন করছেন। আপন ভাই এর হাঁস মার্কার জন্য বিশেষ ভাবে তৃণমূল পর্যায়ে কাজ করে গেছেন।
আল্লাহ চোখের পানি বৃথা যেতে দেয়নি। স্বার্থের টানে যারা চলে গেছেন, সকল ষড়যন্ত্রের অবসান ঘটিয়ে তাদের দাঁত ভাঙা জবাব হয়েছে এই জন সমর্থিত ভোটের মাধ্যমে। এখন আনুষ্ঠানিক শপথ গ্রহণের পর গণমানুষের নেতা কর্তৃক জনগণের দাবি পূরণের অপেক্ষায় বাজিতপুর-নিকলি বাসী।