শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:২৫ পূর্বাহ্ন

বেসরকারিভাবে কিশোরগঞ্জ-৬ আসনে বিপুল ভোটে জয়ী মো. শরীফুল আলম

Coder Boss
  • Update Time : শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১২ Time View

 

মো: বায়েজিদ বোস্তামী, বিশেষ প্রতিনিধি:

১২ ফেব্রুয়ারী-২৬ইং বৃহস্পতিবার
সকাল সাড়ে সাতটা থেকে বিকাল সাড়ে চারটা পর্যন্ত টানা স্বতঃস্ফূর্ত ও শান্তিপূর্ণভাবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন-২০২৬ এ দুই ধরনের ভোটগ্রহণ প্রক্রিয়ার পরবর্তী সময়ে সারা বাংলাদেশের প্রতিটি কেন্দ্রে আলাদা আলাদা ভাবে জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের ব্যালট পেপার গননার কার্যক্রম শুরু হয়।

ভোট গননার শেষে কিশোরগঞ্জ জেলায় ৬টি আসনের মধ্যে বেসরকারি ফলাফল ঘোষণায় ৫টি আসন ধানের শীষের প্রতীক নিয়ে বিজয়ী হয়েছেন এবং ১টি আসন স্বতন্ত্র হাঁস প্রতীক নিয়ে বিজয়ী হয়েছেন। হাড্ডা হাড্ডি আর তুমুল প্রতিযোগিতার মধ্য দিয়েই জন সমর্থনেই এই বিজয় অর্জিত হয়েছে।

এর মধ্যে কিশোরগঞ্জ-০১ (কিশোরগঞ্জ সদর- হোসেনপুর) আসনে ধানের শীষের প্রতীকে জনাব মাজহারুল ইসলাম,
কিশোরগঞ্জ-০২ (পাকুন্দিয়া-কটিয়াদি) আসনে ধানের শীষ প্রতীকে জনাব এডভোকেট জালাল উদ্দীন,
কিশোরগঞ্জ-০৩ (করিমগঞ্জ-তাড়াইল) আসনে ধানের শীষ প্রতীকে জনাব ডক্টর ওসমান ফারুক,
কিশোরগঞ্জ-০৪ (ইটনা-মিঠামইন-অষ্টগ্রাম) আসনে ধানের শীষ প্রতীকে জনাব এডভোকেট ফজলুর রহমান, কিশোরগঞ্জ-০৫ (নিকলী-বাজিতপুর) আসনে স্বতন্ত্র প্রার্থী হাঁস প্রতীকে জনাব শেখ মুজিবুর রহমান ইকবাল এবং
কিশোরগঞ্জ-০৬ (ভৈরব-কুলিয়ারচর) আসনে ধানের শীষ প্রতীকে জনাব মো: শরীফুল আলম পূর্ণ প্রতিযোগিতার মধ্য দিয়ে জন সমর্থনে বিজয়ী হয়েছেন।

বিএনপি থেকে ‘ধানের শীষ’ প্রতীকে মোট ভোট পেয়েছেন ১,৮৫,৮৯৮টি এবং নিকটতম প্রতিদ্বন্দ্বী খেলাফত মজলিস থেকে ‘রিকশা’ প্রতীকে মাওলানা আতাউল্লাহ আমীন মোট ভোট পেয়েছেন ৪২,৫২৫টি। অর্থাৎ ১,৪৩,৩৭৩ ভোটের ব্যবধানে বেসরকারি ফলাফল অনুযায়ী বিজয়ী হয়েছেন বিএনপি থেকে ধানের শীষ প্রতীকে জনাব মো: শরীফুল আলম। এ যেন জনগণের ভালোবাসার অফুরন্ত বহিঃপ্রকাশ। দল মত নির্বিশেষে ভৈরব কুলিয়ারচর বাসীর স্বপ্ন বাস্তবায়ন হয়েছে বলে মনে করছেন স্থানীয় জনগণ।

তবে কিশোরগঞ্জ-০৬ (ভৈরব-কুলিয়ারচর) আসনে সকল জল্পনা কল্পনা ও অপেক্ষার অবসান ঘটিয়ে বিপুল ভোটের ব্যবধানে নিরঙ্কুশ জন সমর্থনে বিজয়ী হোন জনাব মো: শরীফুল আলম। কুলিয়ারচরের সন্তান হিসেবে এই প্রথম সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হওয়া পুরো কুলিয়ারচর বাসীর জন্য গর্ব এবং নতুন ইতিহাস রচনা করেছেন। নির্বাচনে ধানের শীষে বিজয়ীর পিছনে স্ত্রী, ছেলে, কন্যার ভূমিকা ছিল অতুলনীয়।

জনাব মো: শরীফুল আলম সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হতে বিশেষ ভাবে যিনি সর্বদা স্বপ্ন দেখতেন প্রয়াত কুলিয়ারচর বিএনপি সবেক সভাপতি ও উপজেলা চেয়ারম্যান নুরুল মিল্লাত। সাবেক সভাপতির ইন্তেকালের পর তার ছোট ছেলে নূরুল ইশরাক সর্বদা আপন ভাইয়ের মতোই পাশে থেকেই মহান আল্লাহর অশেষ মেহেরবানিতে বাবার স্বপ্ন বাস্তবায়ন করতে সক্ষম হয়েছেন জনাব মো: শরীফুল আলম কে সংসদ সদস্য হিসেবে নির্বাচিত করতে কাজ করে।

বিভিন্ন হামলা-মামলাকে তোয়াক্কা না করে আন্দোলন সংগ্রাম করে
ভৈরব-কুলিয়ারচরের সকল কাজকে মাঠ পর্যায়ে থেকে সঠিক নেতৃত্ব প্রদান করতে জনাব মো: শরীফুল আলমকে সার্বিক সহযোগিতা করেছেন কুলিয়ারচর বিএনপি সাধারণ সম্পাদক এমএ হান্নান। শত বাঁধা প্রতিবন্ধকতার মধ্য দিয়ে ধানের শীষের পক্ষে জনাব মো: শরীফুল আলমের হাতকে শক্তিশালী করতে সংগঠনের নিয়ম শৃঙ্খলা বজায় রাখতে কুলিয়ারচর বিএনপির দপ্তর সম্পাদক কামরুল ইসলাম মুছা অতন্দ্র প্রহরীর মতো সর্বদা ছায়ার মতো সংসদ সদস্যের পাশে থেকে সহযোগিতা করেছেন।

দলের দুর্দিনে জেল জুলুম খেটে কুলিয়ারচর পৌরসভা সহ অন্যান্য ইউনিয়ন পর্যায়েও সার্বিক সহযোগিতায় পাশে থেকে অবদান রাখেন আজহার উদ্দিন লিটন। এছাড়া ছয়সূতী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান কামরুল হাসান নিরবে নিভৃতে কাজ করেছিলেন। সৎ সাহসী ও ন্যায় অভিভাবক হিসেবে ভৈরব ও কুলিয়ারচর উপজেলার জনগণ জনাব মো: শরীফুল আলম কে ধানের শীষে ভোট দিয়ে জয়যুক্ত করেছেন। এখন নির্বাচনি সময়ে অঙ্গীকার অনুযায়ী পর্যায়ক্রমে বাস্তবায়নের অপেক্ষায় ভৈরব ও কুলিয়ারচরের জনগণ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2025 Coder Boss
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102