
সিংগাইর (মানিকগঞ্জ) প্রতিনিধি:
মানিকগঞ্জ-২ আসনের ১৮৫ টি কেন্দ্রের প্রাপ্ত ফলাফল অনুযায়ী বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন বিএনপি মনোনীত প্রার্থী ইঞ্জি. মঈনুল ইসলাম খান শান্ত।
প্রাপ্ত ফলাফল অনুযায়ী, ধানের শীষ প্রতীক নিয়ে তিনি মোট ১,৭৪,৮৯২ ভোট পেয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ খেলাফত মজলিস মুহাদ্দিস শেখ মো. সালাহ উদ্দিন দেওয়াল ঘড়ি প্রতীক নিয়ে পেয়েছেন ৮১,৩২৩ ভোট। সকল কেন্দ্রের প্রাপ্ত ফলাফল একীভূত করে এই বেসরকারি হিসাব পাওয়া গেছে।
নিকটতম প্রতিদ্বন্দ্বীর চেয়ে ৯৩,৫৬৯ ভোটের বিশাল ব্যবধানে এগিয়ে থেকে জয় নিশ্চিত করেছেন ইঞ্জি. মঈনুল ইসলাম খান। নির্বাচন কমিশন থেকে আনুষ্ঠানিক ফলাফল ঘোষণার প্রক্রিয়া চললেও স্থানীয়ভাবে তাঁর সমর্থকদের মধ্যে এখন উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে।