
জগন্নাথপুর প্রতিনিধি:
সুনামগঞ্জ-৩ আসনে ধানের শীষ প্রতীকে বিপুল ভোটের ব্যবধানে নির্বাচিত হয়েছেন জগন্নাথপুর পৌর শহরের ছিলিমপুর গ্রামের বাসিন্দা ও যুক্তরাজ্য বিএনপির ৩ বারের সাধারণ সম্পাদক কয়ছর এম আহমদ। নব-নির্বাচিত এমপি কয়ছর এম আহমদকে প্রাণঢালা অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন জগন্নাথপুর পৌর শহরের ইসহাকপুর গ্রামের বাসিন্দা ও যুক্তরাজ্যের সুইন্ডন বিএনপির সাবেক সভাপতি এবং এমএ কাহার ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান জননেতা এমএ কাহার।
শুভেচ্ছা বার্তায় এমএ কাহার বলেন, নব-নির্বাচিত এমপি কয়ছর এম আহমদের সর্বাঙ্গীন মঙ্গল কামনা করছি। একই সাথে নির্বাচনী এলাকার উন্নয়নে ও শান্তি-নিরাপত্তা নিশ্চিতে তিনি অগ্রনী ভূমিকা পালন করবেন বলে এমএ কাহার আশাবাদ ব্যক্ত করেন। কয়ছর এম আহমদের কাছে সন্ত্রাসমুক্ত নিরাপদ জগন্নাথপুর ও শান্তিগঞ্জ উপজেলা প্রত্যাশা করছি। আমার বিশ্বাস কয়ছর এম আহমদ সেই জনপ্রত্যাশা পূরণে সফল হবেন।