শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:২৪ পূর্বাহ্ন

সুনামগঞ্জ-৩ আসনে ৫৫ হাজার ভোট বেশি পেয়ে নির্বাচিত কয়ছর এম আহমদ, ৩০ বছর পর আসনটি উদ্ধার করলো বিএনপি

Coder Boss
  • Update Time : শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১১ Time View

 

জগন্নাথপুর প্রতিনিধি:
সকল জল্পনা-কল্পনার অবসার ঘটিয়ে অবশেষে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনে সুনামগঞ্জ-৩ (জগন্নাথপুর-শান্তিগঞ্জ) আসনে ধানের শীষ প্রতীকে ৫৫ হাজার ভোট বেশি পেয়ে নির্বাচিত হয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদীদল বিএনপি মনোনীত প্রার্থী যুক্তরাজ্য বিএনপির সাবেক সাধারণ সম্পাদক কয়ছর এম আহমদ। নির্বাচনের ফলাফল ঘোষণা হওয়ার পর ১২ ফেব্রুয়ারি রাতে ধানের শীষের বিজয় মিছিলে সরব হয়ে উঠে জগন্নাথপুর পৌর শহর। ১২ ফেব্রুয়ারি রাত থেকে ১৩ ফেব্রুয়ারি শুক্রবার পর্যন্ত নব-নির্বাচিত এমপি কয়ছর এম কয়ছর আহমদ ফুলের শুভেচ্ছায় সিক্ত হচ্ছেন। নিজ দলের নেতাকর্মী, প্রবাসী নেতৃবৃন্দ, ব্যবসায়ীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ তাঁকে অভিনন্দন জানাচ্ছেন। দীর্ঘ প্রায় ৩০ বছর পর এ আসনে বিএনপি জয়লাভ করলো। এর আগে এ আসনে বিএনপির কোন প্রার্থী দেয়া হয়নি। বিএনপি জোটের প্রার্থীরা নির্বাচন করেছেন। দীর্ঘ ৩০ বছর পর প্রথম বারের মতো প্রার্থী দিয়েই বাজিমাত করেছে বিএনপি। আওয়ামীলীগের ঘাঁটি খ্যাত আসনটি অবশেষে কয়ছর এম আহমদের হাত ধরে উদ্ধার করলো বিএনপি। ফলে দলীয় নেতাকর্মীদের মধ্যে আনন্দের বন্যা বইছে।
১২ ফেব্রুয়ারি রাতে সুনামগঞ্জ জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার ড. মোহাম্মদ ইলিয়াস মিয়ার স্বাক্ষরিত সুনামগঞ্জ-৩ আসনে নির্বাচনী ফলাফলে বাংলাদেশ জাতীয়তাবাদীদল বিএনপি মনোনীত প্রার্থী যুক্তরাজ্য বিএনপির সাবেক সাধারণ সম্পাদক কয়ছর এম আহমদ ধানের শীষ প্রতীকে ৯৭ হাজার ৩১৩ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। নিকটতম প্রতিদ্বন্ধি স্বতন্ত্র প্রার্থী ব্যারিষ্টার আনোয়ার হোসেন তালা প্রতীকে ৪২ হাজার ২২৬ ভোট পান। ফলাফলে নিকটতম প্রতিদ্বন্ধি ব্যারিস্টার আনোয়ার হোসেন থেকে ৫৫ হাজার ভোট বেশি পেয়ে নির্বাচিত হলেন বিএনপির প্রার্থী কয়ছর এম আহমদ।
অন্যান্য প্রার্থীদের মধ্যে ইসলামী ঐক্যজোট তথা বাংলাদেশ খেলাফত মজলিস মনোনীত প্রার্থী এ আসনের সাবেক এমপি অ্যাডভোকেট মাওলানা শাহীনুর পাশা চৌধুরী রিকশা প্রতীকে ১৪ হাজার ২০৩, আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি) মনোনীত প্রার্থী সৈয়দ তালহা আলম ঈগল প্রতীকে ৪ হাজার ৯৩৭, খেলাফত মজলিস মনোনীত প্রার্থী শেখ মুস্তাক আহমদ দেয়াল ঘড়ি প্রতীকে ৮৫৭, স্বতন্ত্র প্রার্থী মাহফুজুর রহমান খালেদ তুষার টেবিল ঘড়ি প্রতীকে ২৩৭, স্বতন্ত্র প্রার্থী হোসাইন আহমদ ফুটবল প্রতীকে ১৭৭ ভোট পেয়েছেন। এর মধ্যে নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছিলেন খেলাফত মজলিস মনোনীত প্রার্থী শেখ মুস্তাক আহমদ।
এর মধ্যে জগন্নাথপুর উপজেলার নির্বাচনী ফলাফল ঘোষণা করেন জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো.বরকত উল্লাহ। জগন্নাথপুর উপজেলা থেকে প্রাপ্ত কাস্টিং ভোটের ফলাফলে বিএনপির প্রার্থী কয়ছর এম আহমদ ধানের শীষ প্রতীকে ৬১ হাজার ৮৩, স্বতন্ত্র প্রার্থী ব্যারিষ্টার আনোয়ার হোসেন তালা প্রতীকে ১৩ হাজার ৪৯১, ইসলামী ঐক্যজোট তথা বাংলাদেশ খেলাফত মজলিস মনোনীত প্রার্থী এ আসনের সাবেক এমপি অ্যাডভোকেট মাওলানা শাহীনুর পাশা চৌধুরী রিকশা প্রতীকে ৮ হাজার ৪৭৩, আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি) মনোনীত প্রার্থী সৈয়দ তালহা আলম ঈগল প্রতীকে ৩ হাজার ৪৮৯, খেলাফত মজলিস মনোনীত প্রার্থী শেখ মুস্তাক আহমদ দেয়াল ঘড়ি প্রতীকে ৪১০, স্বতন্ত্র প্রার্থী মাহফুজুর রহমান খালেদ তুষার টেবিল ঘড়ি প্রতীকে ৮৭ ও স্বতন্ত্র প্রার্থী হোসাইন আহমদ ফুটবল প্রতীকে ৬১ ভোট পান। বাকি ভোট শান্তিগঞ্জ উপজেলা থেকে যুক্ত হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2025 Coder Boss
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102