
কলমে: নাইমুর রহমান সোহাগ
ভালোবাসা কোনো দিনের ক্ষণিক সাজ নয়,
এটা হৃদয়ের ইবাদত, আল্লাহরই পথের জয়।
যে প্রেম থাকে নীরবে, তাকওয়ার গভীর ছায়ায়,
সেই প্রেমই আলো হয়ে জান্নাতের পথে যায়।
একটি দিনের নামে কেন এত মিথ্যার মেলা?
নষ্টামির রঙ মেখে কেন প্রেম হয় বেলা-অবেলা?
যে প্রেমে নেই হায়া, নেই রবের ভয়ভীতি,
সে প্রেম তো শুধু পথভ্রষ্ট, অন্ধকারের স্মৃতি।
ভালোবাসা মানে নয় প্রকাশের কোলাহল,
এটা তো রবের তরে বিনম্র হৃদয়ের সম্বল।
যে প্রেমে থাকে সিজদা, থাকে আনুগত্যের গান,
সে প্রেমেই বেঁচে থাকে সদা ঈমানের সম্মান।
পরিবারের প্রতি প্রেম হোক প্রতিটি নিঃশ্বাসে,
আত্মীয়ের প্রতি মায়া থাকুক প্রতিটি বিশ্বাসে।
দিন নয়, ক্ষণ নয়— হোক প্রতিটি সময় জুড়ে,
আল্লাহর সন্তুষ্টি থাকুক ভালোবাসার সুরে।
এসো, মিথ্যা প্রেম ছেড়ে সত্য প্রেমে ফিরি,
রবের আদেশ মেনে হৃদয়টাকে গড়ি।
যে প্রেমে আল্লাহ খুশি, সে প্রেমই শ্রেষ্ঠ ধন,
সেই প্রেমেই মুক্তি, সেই প্রেমেই জীবনের পবিত্র স্পন্দন।