
কলমে: আয়াত উল্ল্যাহ
একক আধিপত্য বিস্তারকারী মোটা চটা টাকাওয়ালা পেশীশক্তিওয়ালা জুলুমবাজ নেতাদের মুখের উপর জবাব দিয়েছে নিরীহ-নিপীড়িত নির্যাতিত জনগণ।
আঁধার কাটিয়ে নতুনধারায় নতুন সূর্যের উদয়ের হাসি হেসেছে জিম্মি জনতা।
গণতান্ত্রিক অধিকার কথা বলার স্বাধীনতা কিছুটা হলেও মুক্তি পেয়েছে পরিবারতন্ত্রের যাঁতাকল থেকে।
হাঁট ঘাট খালবিল নদীনালা দখলবাজ চাঁদাবাজ ভূমিখোররা কিছুটা হলেও নিয়ন্ত্রণে।
সুদি তেলবাজ পাতিনেতাদেরও আনাগোনা নিয়ন্ত্রণে।
নিপিড়ীত লাঞ্চিত জনতা সামান্য হলেও সাহস দেখিয়েছে।
কতশত নেতাকে পিছনে ফেলে নির্যাতিত জনতা তাদের শক্তি সল্পতায় সামনে এনে বুঝিয়ে দিয়েছে।
পুরোটা দেখালে দিকবিদিকশুন্য হয়ে যেতো।
খবরদার
আবার কেউ জনতার সেবক না হয়ে নতুন করে রাজা হওয়ার স্বপ্ন দেখবেন না।
সাবধান
আবার কেউ নতুন করে স্বৈরাচার হয়ে উঠার দুঃসাহস দেখিয়ে ঐ পথে হাঁটবেন না।
হুশিয়ার
আবার কেউ চোর ডাকাত চাঁদাবাজ পাতিনেতা আর ভূমিখোরদের আশ্রয়স্থল হওয়ার চেষ্টা করবেন না।
তবে
কখন আবার নির্যাতিত জনতার ভোটের লাঠির নিরব বিপ্লব ঘটে যাবে
আপনি টেরই পাবেন না।