রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:১৩ পূর্বাহ্ন

বিএনপির বিজয়ে তারেক রহমানকে জাতীয় নাগরিক ফাউন্ডেশন এর অভিনন্দন

Coder Boss
  • Update Time : শনিবার, ১৪ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৪ Time View

 

বিশেষ প্রতিনিধি:
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি জোটের নিরঙ্কুশ বিজয়ে দলটির চেয়ারম্যান তারেক রহমানকে অভিনন্দন জানিয়েছেন মানবাধিকার ভিত্তিক সংগঠন জাতীয় নাগরিক ফাউন্ডেশন এর নির্বাহী চেয়ারম্যান, মুফতি সৈয়্যদ মাহাদী হাসান বুলবুল
শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) এক বিবৃতিতে তিনি এই অভিনন্দন জানান এবং জোটের এই বিশাল জয়ে
দীর্ঘ প্রতীক্ষা আর রাজনৈতিক পটপরিবর্তনের পর অবশেষে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মাধ্যমে নতুন দিগন্তের পথে বাংলাদেশ। নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ক্ষমতার মসনদে ফিরতে যাচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। অন্তর্বর্তীকালীন সরকারের বিদায় আর নির্বাচিত জনপ্রতিনিধিদের দায়িত্ব গ্রহণের মাহেন্দ্রক্ষণ ঘিরে এখন উৎসবমুখর সারা দেশ। আগামী ১৬ ফেব্রুয়ারি নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ এবং ১৮ ফেব্রুয়ারির মধ্যে নতুন মন্ত্রিসভা গঠনের মধ্য দিয়ে রাষ্ট্র পরিচালনার হাল ধরবেন তারেক রহমান। বঙ্গভবন থেকে সচিবালয়— সর্বত্রই এখন বইছে নতুন সরকার গঠনের জোর প্রস্তুতি।
বিবৃতিতে সৈয়্যদ মাহাদী হাসান বুলবুল বলেন, সরকার যাতে মৌলিক অধিকারগুলো দিকে গুরুত্ব প্রদান করে সে বিষয়ে স্বাধীনতা ও মহান মুক্তিযুদ্ধে বিশ্বাসী দল-বিএনপি চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব এদেশের প্রধানমন্ত্রী হিসেবে মানুষের সে আস্থা এবং বিশ্বাস এবং বিশ্বাস ধরে রাখবেন বলে মন্তব্য করেন , শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া সবসময়ই দেশ ও মানবতার কল্যাণে কাজ করতেন। তিনি আশা প্রকাশ করেন, তারেক রহমানও তার পিতা-মাতার পদাঙ্ক অনুসরণ করে দেশ, জাতি এবং মুক্তিযুদ্ধের চেতনা ও স্বার্থ রক্ষায় অগ্রণী ভূমিকা পালন করবেন।
উল্লেখ্য, নির্বাচনী তফসিল ঘোষণার পর হতেই জাতীয় নাগরিক ফাউন্ডেশন বহুদলীয় গণতন্ত্র ও বাংলাদেশী জাতীয়তাবাদের পক্ষে জনমত সৃষ্ঠিতে কাজ করেছেন বলে জানিয়েছেন।
উল্লেখ্য, ১২ ফেব্রুয়ারি ২০২৬-এ অনুষ্ঠিত এই ঐতিহাসিক নির্বাচনে

৫১ টি নিবন্ধিত রাজনৈতিক দল অংশগ্রহণ করেন এই নির্বাচনে এবং দুই হাজারের উপরে প্রার্থিতা করেন। ২৫ বছরের ইতিহাসে উৎসব মূখর পরিবেশে নির্বাচন অনুষ্ঠিত হয় ।

দুই দশকের দীর্ঘ বিরতি কাটিয়ে তারেক রহমানের নেতৃত্বে বিএনপি বিশাল জয় অর্জন করেছে। নির্বাচনের প্রাথমিক ফলাফল অনুযায়ী দলটি দুইশয়েরও বেশি আসন নিশ্চিত করে একক সংখ্যাগরিষ্ঠতা লাভ করেছে। দেশজুড়ে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত এই নির্বাচনে ভোটারদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ এবং আন্তর্জাতিক মহলের ইতিবাচক প্রতিক্রিয়া বাংলাদেশের রাজনৈতিক স্থিতিশীলতার ক্ষেত্রে এক নতুন বার্তা দিচ্ছে বলে মনে করছেন বিশ্লেষকরা।
সারাদেশে ধানের শীষের নিশ্চিত বিজয়ের ফলে দেশ একজন যোগ্য ও দক্ষ প্রধানমন্ত্রী পাচ্ছেন। অতীতে বিএনপির শাসনামলে দেশের অর্থনীতি পরিচালনার বাস্তব অভিজ্ঞতা রয়েছে উল্লেখ করে তিনি বলেন, সেই অভিজ্ঞতা কাজে লাগিয়েই তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশকে একটি শক্তিশালী অর্থনীতির রাষ্ট্রে পরিণত করা সম্ভব।
এই বিজয় গণতন্ত্রের, এই বিজয় বাংলাদেশের। সৈয়্যদ মাহাদী হাসান বুলবুল বিশ্বাস করেন, জনগণের যে আস্থা–ভালোবাসা বিএনপির চেয়ারম্যান তারেক রহমান পেয়েছেন, তিনি প্রধানমন্ত্রী হিসেবে দেশের প্রত্যেক মানুষের অধিকার ও স্বাধীনতা নিশ্চিত করবেন।
এবারের নির্বাচনের মধ্য দিয়ে প্রায় দুই যুগ পর সরকার গঠন করছেন এবং বিএনপির চেয়ারম্যান তারেক রহমান দেশের পরবর্তী প্রধানমন্ত্রী হচ্ছেন। নির্বাচনে বিএনপির বিপুল বিজয় নিয়ে অনুভূতি জানিয়ে মাহাদী হাসান বুলবুল বলেন, ‘আমি বিশ্বাস করি, জনগণের যে আস্থা, বিশ্বাস ও ভালোবাসা জননেতা তারেক রহমান পেয়েছেন, তিনি প্রধানমন্ত্রী হিসেবে প্রত্যেক মানুষের অধিকার ও স্বাধীনতা নিশ্চিত করবেন।’ বিএনপির সরকার একটি ‘জনকল্যাণমূলক সরকার’ হবে বলে উল্লেখ করেন মাহাদী হাসান বুলবুল ।
মাহাদী হাসান বুলবুল তার বিবৃতিতে নবনির্বাচিত সরকারের সাফল্য কামনা করেন এবং দেশ গঠনে নতুন নেতৃত্বের প্রতি আশাবাদ ব্যক্ত করেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2025 Coder Boss
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102