
কলমেঃ মোঃ আবু রায়হান
কাফন –
জীবনের সবথেকে তুমিই আপন !
তোমারে গায়ে জড়াইয়া যেতে হবে আপন ঘরে –
সেই তোমারে স্মরণ করার সময় পায় না
হঠাৎ যখন খুব একা লাগে, তখন তোমারে মনে পড়ে –
হে কাফন
কবরে তো তুমি আমারে জড়াইয়া রাখবা
ওদিকে রবের হুকুম মানি নাই বলে, তিনি মাটি দিয়ে এমন চেপে ধরবেন –
পাঁজর ভেঙ্গে চুরে হবে খান খান!
মসজিদের মাইকে তো পাঁচ বেলায় ডেকেছিলো রবের কাছে যাওয়ার
রবের কাছে সেই পৌঁছোলাম তবে খালি হাতেই !
বয়স আর আবেগ বুঝতে দেয়নি কাফনে আবৃত হতে হবে
কত অবহেলা আর বোকামি করে কাটিয়ে ছি জিন্দেগী –
কবরের ঐ মাটি তো আর অবহেলা করবে না ! বরং রবের হুকুমেই দিবে শাস্তি।
কাফনে মড়ানো নিথর দেহ –
কেউ ছুইয়া ও দেখবো না রাতে ভয় পাবে বলে
সবথেকে কাছের বন্ধুটাও মুখটাও দেখবে না রাতে ঘুম হবে না বলে।
হায় রে কাফন
তোমারে মনে পড়ে যখন খুব একা লাগে !!