সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:০৮ পূর্বাহ্ন
শিরোনাম:
সাতকানিয়ায় অসহায় মানুষের পাশে ডায়মন্ড প্রবাসী গ্রুপের সদস্য আবদু ছফুর মানিকগঞ্জ-২ আসনে জাতীয় পার্টি ও ইসলামী আন্দোলনের ২ প্রার্থীর জামানত বাজেয়াপ্ত শেষ জামানার মানুষ নিয়ে কিছু কথা চিলাহাটিতে জামায়াত কার্যালয়ে হামলার প্রতিবাদে এমপি মাওলানা অধ্যক্ষ আব্দুস সাত্তারের সংবাদ সম্মেলন জগন্নাথপুরে পাটলি ইউনিয়নের সাবেক প্যানেল চেয়ারম্যান ওয়াহিদুর রাজা আর নেই কয়ছর এম আহমদকে মন্ত্রী চাই, সাংবাদিক নেতাদের দাবি নীলফামারীতে আগাম আমের মুকুলে ছেয়ে গেছে গাছঅনুকূল আবহাওয়ায় বাম্পার ফলনের আশা মাদরাসাতুত তাহফিজ লিল বানিনা ওয়াল বানাত বার্ষিক দস্তারে ফজিলত অনুষ্ঠিত কবিতাঃ চিরন্তন সঙ্গী বাপা’র সুন্দরবন দিবসের আলোচনা সভায় নেতৃবৃন্দ সুন্দরবনকে রক্ষা করতে হলে “ডোন্ট ডিস্টার্ব সুন্দরবন” নীতি গ্রহণ করতে হবে

কয়ছর এম আহমদকে মন্ত্রী চাই, সাংবাদিক নেতাদের দাবি

Coder Boss
  • Update Time : রবিবার, ১৫ ফেব্রুয়ারী, ২০২৬
  • ২৫ Time View

 

জগন্নাথপুর প্রতিনিধি:
সুনামগঞ্জ-৩ (জগন্নাথপুর-শান্তিগঞ্জ) আসনে নব-নির্বাচিত এমপি যুক্তরাজ্য বিএনপির তিন বারের সাধারণ সম্পাদক ও জগন্নাথপুর পৌর শহরের ছিলিমপুর গ্রামের কৃতী সন্তান জননেতা কয়ছর এম আহমদকে অভিনন্দন জানিয়েছেন জগন্নাথপুর উপজেলা প্রেসক্লাবের সাংবাদিক নেতৃবৃন্দ।
অভিনন্দন জানিয়ে বিবৃতি দিয়েছেন জগন্নাথপুর উপজেলা প্রেসক্লাব সভাপতি ওয়াহিদুর রহমান, সহ-সভাপতি মীরজাহান মিজান, সাধারণ সম্পাদক মো.শাহজাহান মিয়া, যুগ্ম-সম্পাদক আলী আছগর ইমন, তথ্য ও প্রযুক্তি সম্পাদক ফখরুল ইসলাম, কোষাধ্যক্ষ প্রভাষক মিছলুর রহমান, মহিলা সম্পাদক কলি বেগম, সদস্য হেনা বেগম, আলী জহুর, নিকেশ বৈদ্য, বাপন দত্ত, তৈয়বুর রহমান ও শাহ ফুজায়েল আহমদ, নবাগত সাংবাদিক পারভেজ আহমদ সাগর, বাবুল দাস প্রমূখ।
বিবৃতিদাতারা বলেন, সুনামগঞ্জ-৩ আসনটি খুবই মর্যাদাপূর্ণ। এ আসনে অতীতে সাবেক পররাষ্ট্রমন্ত্রী প্রয়াত জাতীয় নেতা আলহাজ আবদুস সামাদ আজাদ ও সাবেক পরিকল্পনামন্ত্রী এমএ মান্নানসহ অনেকে মন্ত্রীর দায়িত্ব পালন করে গেছেন। দীর্ঘ প্রায় ৩০ বছর পর কয়ছর এম আহমদের হাত ধরে আওয়ামীলীগের কাছ থেকে এ আসনটি উদ্ধার করেছে বিএনপি। তাই ভিআইপি আসন নামে খ্যাত এ আসন থেকে নির্বাচিত এমপি কয়ছর এম আহমদকে আমরা মন্ত্রী হিসেবে দেখতে চাই। আগামী বাংলাদেশ বিনির্মাণে মন্ত্রীসভায় কয়ছর এম আহমদের খুবই প্রয়োজন। তা না হলে ভাটির জনপদ সুনামগঞ্জের মানুষের প্রত্যাশা পূরণ হবে না। তাই বিএনপির চেয়ারম্যান ও আগামী দিনের প্রধানমন্ত্রী জননেতা তারেক রহমানের কাছে আমাদের দাবি, কয়ছর এম আহমদকে মন্ত্রী বানিয়ে আমাদের উপহার দিন। আমরা আপনাকে বৈষ্যমহীন নিরাপদ বাংলাদেশ উপহার দেব।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2025 Coder Boss
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102