
সিংগাইর (মানিকগঞ্জ) প্রতিনিধি:
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মানিকগঞ্জ-২ সংসদীয় আসনে ২ জন প্রার্থীর জামানত বাজেয়াপ্ত হয়েছে। এবারের জাতীয় সংসদ নির্বাচনে মানিকগঞ্জ-২ আসনে ৪ প্রার্থী অংশগ্রহণ করেন। এদের মধ্যে বিএনপির প্রার্থী ইঞ্জি.মঈনুল ইসলাম খান শান্ত, ১১ দলীয় জোটের খেলাফত মজলিসের প্রার্থী মুহাদ্দিস শেখ মো.সালাহ উদ্দিন, জাতীয় পার্টির প্রার্থী এসএম.আব্দুল মান্নান ও ইসলামী আন্দোলন মোহাম্মদ আলী।
নির্বাচন কমিশনের (ইসি) পরিপত্র অনুযায়ী, কোনো প্রার্থী সংশ্লিষ্ট নির্বাচনী এলাকায় প্রদত্ত মোট ভোটের আট ভাগের এক ভাগের কম বা শতকরা সাড়ে ১২ শতাংশ ভোট যদি না পান তাহলে তার জামানতের টাকা বাজেয়াপ্ত হয়। তারই ধারাবাহিকতায় জাতীয় পার্টি প্রার্থী এসএম আব্দুল মান্নান পেয়েছেন ৭ হাজার ৪৭ ভোট, ইসলামী আন্দোলন মোহাম্মদ আলী ৩ হাজার ৮ শ ৪০ ভোট পাওয়ায় জামানত বাজেয়াপ্ত হয়েছেন।