
মো: সাইফ আহমেদ বায়জীদ, হাটহাজারী চট্টগ্রাম:
শেষ জামানায় মানুষ মিথ্যাকে সাজিয়ে সত্য বানাবে,
আর সত্য বললেই সন্দেহের চোখে তাকাবে, জিহ্বা ভেজা থাকবে কথায়, কিন্তু হৃদয় শুকনো থাকবে দয়ায়, মানুষ ভুল খুঁজতে জানবে খুব ভালো, কিন্তু ক্ষমা করতে জানবে না। একটু ক্ষমা দিলে যে সম্পর্ক বাঁচে, সেই শিক্ষাটা হারিয়ে যাবে অহংকারের ভিড়ে। মানুষ এখন খুব তাড়াতাড়ি বিচার করে, কিন্তু ধৈর্য নিয়ে বুঝতে শেখেনি, ভুল মানতে কষ্ট হয়, আর ক্ষমা করলে নিজেকে ছোট মনে হয়, অথচ ক্ষমাই মানুষকে বড় করে।
আর নিজেকে নির্দোষ ভাবতেই স্বস্তি পাবে। এই সময়ে সবচেয়ে বড় ইবাদত হবে— সত্যের উপর স্থির থাকা,অন্যায় সহ্য করেও অন্যায় না করা,আর প্রতিশোধের শক্তি থাকা সত্ত্বেও ক্ষমা করে দেওয়া,যে মানুষ মিথ্যার ভিড়ে সত্যকে আঁকড়ে ধরে,আর কঠোর সময়ে নরম হৃদয় রাখতে পারে সেই শেষ জামানার সবচেয়ে শক্ত মানুষ।
আল্লাহ যেন আমাদের সত্য চিনার চোখ,ক্ষমা করার বড় হৃদয় আর ন্যায় পথে অটল থাকার তাওফিক দান করেন।