সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:০৮ পূর্বাহ্ন
শিরোনাম:
সাতকানিয়ায় অসহায় মানুষের পাশে ডায়মন্ড প্রবাসী গ্রুপের সদস্য আবদু ছফুর মানিকগঞ্জ-২ আসনে জাতীয় পার্টি ও ইসলামী আন্দোলনের ২ প্রার্থীর জামানত বাজেয়াপ্ত শেষ জামানার মানুষ নিয়ে কিছু কথা চিলাহাটিতে জামায়াত কার্যালয়ে হামলার প্রতিবাদে এমপি মাওলানা অধ্যক্ষ আব্দুস সাত্তারের সংবাদ সম্মেলন জগন্নাথপুরে পাটলি ইউনিয়নের সাবেক প্যানেল চেয়ারম্যান ওয়াহিদুর রাজা আর নেই কয়ছর এম আহমদকে মন্ত্রী চাই, সাংবাদিক নেতাদের দাবি নীলফামারীতে আগাম আমের মুকুলে ছেয়ে গেছে গাছঅনুকূল আবহাওয়ায় বাম্পার ফলনের আশা মাদরাসাতুত তাহফিজ লিল বানিনা ওয়াল বানাত বার্ষিক দস্তারে ফজিলত অনুষ্ঠিত কবিতাঃ চিরন্তন সঙ্গী বাপা’র সুন্দরবন দিবসের আলোচনা সভায় নেতৃবৃন্দ সুন্দরবনকে রক্ষা করতে হলে “ডোন্ট ডিস্টার্ব সুন্দরবন” নীতি গ্রহণ করতে হবে

সাতকানিয়ায় অসহায় মানুষের পাশে ডায়মন্ড প্রবাসী গ্রুপের সদস্য আবদু ছফুর

Coder Boss
  • Update Time : রবিবার, ১৫ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৪ Time View

 

মোহাম্মদ আব্বাস উদ্দিন, চট্টগ্রাম

ডায়মন্ড প্রবাসী গ্রুপের সম্মানিত ডাইরেক্টর, সৌদি আরব মক্কার বিশিষ্ট ব্যবসায়ী, সাতকানিয়া পূর্ব ছদাহা ৯ নাম্বার ওয়ার্ড বহনা মুড়ার কৃতি সন্তান, হাজি এজাহার মিয়ার সুযোগ্য পুত্র এবং সাবেক ৯ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মাওলানা মোঃ নুরু মৌলভীর ছোট ভাই মোহাম্মদ আবদু ছফুর ভাইয়ের পক্ষ থেকে পবিত্র মাহে রমজান উপলক্ষে প্রতি বছরের ন্যায় এই বছরও এলাকার অসহায়, অসচ্ছল পরিবারের মধ্যে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে। তিনি বহনা মুড়া, চহির পাড়া, কুনহারখিল নুনু চৌধুরী পাড়া, মনোহর চৌধুরী পাড়া সহ বিভিন্ন গরীব ৩৫০ পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করেন।

একান্ত সাক্ষাৎকারে বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক আবদু ছফুর জানান – পবিত্র রমজানে তাঁর এলাকায় অসহায়, গরীব, দরিদ্র ও অসচ্ছল মানুষের কথা চিন্তা করে তাঁরা যাতে রমজানে সুন্দর ভাবে ইফতার করতে পারে সেজন্য প্রতি বছর এই মহৎ কাজটি করতে লাগে। এটি মুলত কাউকে দেখানোর জন্য নয়, আল্লাহকে খুশী করার জন্য আমার ক্ষুদ্র উপহার। আশা করি, সমাজে আরো যাঁরা বিত্তশালী আছেন সবাই সমাজের অসহায় মানুষের কল্যাণে এগিয়ে আসবেন।

ইফতার সামগ্রী পেয়ে অসহায় মানুষ গুলো অত্যন্ত আনন্দিত হয়েছেন এবং তারা মহান আল্লাহ দরবারে সফুর ভাইয়ের মানবিক সহযোগিতার জন্যে দোয়া করেছেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2025 Coder Boss
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102