
ইঞ্জিঃ মোঃ সিরাজুল ইসলাম
হে নীলিমা, হে নারী, অবগুণ্ঠন দৃশ্যের আড়ালে কেন দাঁড়াও
আমি কবি, আকি তব ছবি, কৃপা করে একটু খাড়াও!
আমি শ্রান্ত, বিষন্ন, উদরে নাই অন্ন, শরাবের নেশায় শব্দ বর্ণ আকন্ঠ গিলি
প্রকৃতির শস্য ক্ষেত থেকে অহোরাত্র গর্ভবতী ধান গম যব, ছন্দ হয়ে ম-ম মনে কাটে বিলি!
আমার ছন্দের গতি, হারায় তার মতি, রমণীর রূপে ভেসে যেতে থাকে
মন আমার সাঁতরায়, আর্তনাদে কাতরায়, পদ্মা মেঘনা ডাকাতিয়ার বাঁকে!
প্রতি প্রভাত মানেই মানব ধাবিত আবার নতুন যামিনীর আঁধার পানে
বৃষের স্কন্ধে চড়ে যাচ্ছি কোঁথা ওগো ঈশ্বর, কে জানে?
আমার কাব্য লেখার তৃষিত লোচন হে নারী
ক্ষতবিক্ষত করে লেপটে দিলে সদ্য আকা মোনালিসা, ফেলে অশ্রু বারি!
পারলাম না চুরি পরা হাত ঠেলে লিখে যেতে অপূর্ণ যত ইচ্ছে ছিলো
ছলকায় ভেসে গেলাম জীবন স্রোতে, অবুঝ নারীর অভিমান সব শেষ করে দিলো !