
কলমেঃ জেনিফা জামান
মায়ের মুখের ভাষা গুলো সেদিন শ্বাসরুদ্ধকর বাতাসে হাঁপিয়ে উঠেছিলো।
শেকঁড়ের ডাকে অক্ষর গুলো মুক্তির জন্য মুক্ত আকাশ চেয়েছিলো।
সেদিন বর্ণমালায় লেগেছিলো তাজা রক্তের দাগ।
ভাষার জন্য প্রতিবাদ,শিরার ভিতরে বন্দী আগুন প্লাকার্ড হাতে রাস্তায় নেমে এসেছিলো।
একুশ আমার শহীদ ভাইয়ের রক্তে রঞ্জিত রাজপথ,
স্মৃতির উঠানে রক্তজবার রক্তিম পাপড়ি।
ভাষা ইতিহাসের কাঁধে হাত রেখে ইতিহাস কে উজ্জীবিত করেছিলো।
খুলতে শিখিয়েছিলো স্বাধীনতার প্রথম দরজা।
একুশ আমার জাতিসত্ত্বার কেন্দ্রবিন্দুতে জ্বলে ওঠা দ্বীপের নাম।
একুশ আমার রক্তে পোষা জাতীয় ঐক্যের নাম।