মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:১০ পূর্বাহ্ন
শিরোনাম:
পাইকগাছা টু যশোর বিআরটিসি ও লোকাল বাস চলাচল জরুরী; যোগাযোগ ব্যবস্থা থেকে বঞ্চিত পাইকগাছাবাসী সিলেটে ভোট পড়েছে ৪৮.১৫ শতাংশ, বিজয়ী হলেন যারা বাগেরহাটে যুবদল নেতার বসতবাড়িতে আগুন, ক্ষয়ক্ষতির দাবি ১০ লাখ টাকা জগন্নাথপুরে এসিল্যান্ডের বাসায় চোরের কান্ড অনুমোদিত তামাক নিয়ন্ত্রণ অধ্যাদেশকে আইনে রূপান্তরের দাবিতে তেজগাঁও কলেজে সিগনেচার ক্যাম্পেইন কবিতাঃ প্রতিভার মৃত্যু! লোহাগাড়া আইকনিক টাওয়ারে সিটিজেনস ব্যাংক শাখার আনুষ্ঠানিক শুভ উদ্বোধন ভারতের পশ্চিমবঙ্গের ডোমকলে অনুষ্ঠিত হল অন্যমুখ সাহিত্য পত্রিকার দশম বর্ষপূর্তি কবিতাঃ রক্তজবার মিছিল লোহাগাড়া প্রবাসী মানবিক ফাউন্ডেশনের সৌদি আরব কমিটির সভাপতি মোহাম্মদ পারভেজকে সংবর্ধনা

ভারতের পশ্চিমবঙ্গের ডোমকলে অনুষ্ঠিত হল অন্যমুখ সাহিত্য পত্রিকার দশম বর্ষপূর্তি

Coder Boss
  • Update Time : সোমবার, ১৬ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৩৪ Time View

 

ভারত সংবাদদাতা:

ভারতের পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলার ডোমকল গার্লস কলেজের প্রেক্ষাগৃহে গতকাল ১৫ই ফেব্রুয়ারি ২০২৬ তারিখ প্রকাশিত হল তানবির কাজি সম্পাদিত “অন্যমুখ” সাহিত্য পত্রিকার দশ বছর পূর্তি সংখ্যা। প্রকাশ করলেন বিশিষ্ট কথা-সাহিত্যিক লুৎফর রহমান, ঔপন্যাসিক সাইদুর রহমান, কবি নিঁখিলকুমার সরকার, গল্পকার এম নাজিম। অনুষ্ঠানের সভাপতি হিসেবে ছিলেন বিশিষ্ট কথা-সাহিত্যিক সামশুল আলম।
অনুষ্ঠানে স্বাগত ভাষণ দেন প্রাবন্ধিক বিভাস বিশ্বাস। “আধুনিক বাংলা উপন্যাসে একাকীত্ব ও বিষণ্ণতা” বিষয়ে বক্তব্য দেন লুৎফর রহমান। ডোমকলের সাহিত্য চর্চা ও লিটিল ম্যাগাজিন নিয়ে আলোচনা করেন কবি লিখিলকুমার সরকার ও সামশুল আলম। উদ্বোধনী সঙ্গীত পরিবেশন করেন খুদে শিল্পী আনান বিশ্বাস। কবিতা পাঠ করেন সমাপ্ত ভট্টাচার্য, খন্দকার ওমর ফারুক, মিতালী বিশ্বাস, দিব্যেন্দু হালদার, নুরজামান শাহ্, অমিত কর্মকার প্রমুখ। সঙ্গীত পরিবেশন করেন নাফসা আজমী, সহিদুল ইসলাম। শ্রুতি নাটক পরিবেশন করেন আসুয়ারা বিশ্বাস ও সুজাউদ্দিন। সম্পাদক তানবির কাজি ডোমকলে সাহিত্য পত্রিকার গুরত্ব আলোচনা করেন। সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন গল্পকার রাশিদুল বিশ্বাস ও বিষ্ণু মণ্ডল।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2025 Coder Boss
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102