রবিবার, ০৫ এপ্রিল ২০২৬, ০৭:৪৪ পূর্বাহ্ন

আলো মিডিয়া গ্রুপের প্রতিষ্ঠাতা পরিচালক মানবিক সাংবাদিক ও সংগঠক আহমেদ হোসাইন ছানুকে স্মৃতি স্বরূপ বিশেষ উপহার

Coder Boss
  • Update Time : মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১০৭ Time View

 

নিজস্ব প্রতিবেদক:
মফস্বল সাংবাদিকদের অধিকার আদায়ে দীর্ঘদিন ধরে সাহসী ও ঐক্যবদ্ধ আন্দোলনের মাধ্যমে নেতৃত্ব দিয়ে আসছেন আলো মিডিয়া গ্রুপের প্রতিষ্ঠাতা পরিচালক, মানবিক সাংবাদিক ও সংগঠক আহমেদ হোসাইন ছানু। তিনি সিলেটে জন্মগ্রহণ করলেও খুলনার মানুষের জন্য বারবার নিজ উদ্যোগে ও নিজ দায়িত্বে বিভিন্ন অনুষ্ঠান আয়োজন করেছেন। কবি, সাহিত্যিক ও শিল্পীদের প্রতি তিনি নিয়মিত সম্মান ও শ্রদ্ধা জ্ঞাপন করেন। খুলনা আর্ট একাডেমির যেকোনো অনুষ্ঠান তিনি নিজ উদ্যোগে বিভিন্ন পত্রিকায় সংবাদ আকারে প্রকাশ করে থাকেন।এ কারণেই খুলনা আর্ট একাডেমির পরিবারের ছোট-বড় সকলেই তাকে অত্যন্ত ভালোবাসেন ও শ্রদ্ধা করেন। তিনি একজন আদর্শ সাংবাদিক। তাকে দেওয়ার মতো তেমন কিছু আমাদের কাছে না থাকায় একাডেমির পক্ষ থেকে তার একটি প্রতিকৃতি স্কেচ উপহারস্বরূপ প্রদান করা হয়। খুলনা আর্ট একাডেমির পক্ষ থেকে এই গুণী সাংবাদিকের সার্বিক মঙ্গল কামনা করা হয় এবং সবার কাছে তার জন্য শুভকামনা প্রার্থনা করা হয়েছে। এ প্রত্যাশা ব্যক্ত করেন চিত্রশিল্পী মিলন বিশ্বাস।আহমেদ হোসাইন ছানু কেবল একজন সাংবাদিক নন; তিনি সত্য ও ন্যায়ের কণ্ঠস্বর। তৃণমূল পর্যায়ের সাংবাদিকদের অধিকার, মর্যাদা ও পেশাগত নিরাপত্তা নিশ্চিত করতে তিনি নিরলসভাবে কাজ করে চলেছেন। তাঁর নেতৃত্বগুণ, সংগঠকসুলভ প্রজ্ঞা, সাহসী অবস্থান এবং মানবিক দৃষ্টিভঙ্গি মফস্বল সাংবাদিকদের মাঝে নতুন আশার সঞ্চার করেছে। তিনি বিশ্বাস করেন, সাংবাদিকতা কেবল একটি পেশা নয় এটি সমাজ পরিবর্তনের একটি শক্তিশালী হাতিয়ার।সমাজ ও সংস্কৃতির বিকাশে সাংবাদিকদের অনস্বীকার্য ভূমিকার প্রতি শ্রদ্ধা জানিয়ে খুলনা আর্ট একাডেমির পক্ষ থেকে তাঁকে বিশেষ শুভেচ্ছা উপহার প্রদান করা হয়। এক বিশেষ শিল্পসম্মানের অংশ হিসেবে খুলনা আর্ট একাডেমির চারুকলা ভর্তি কোচিংয়ের ২০২১ সালের দশম ব্যাচের প্রাক্তন শিক্ষার্থী শিল্পী শিব শংকর মন্ডল তাঁর একটি প্রতিকৃতি স্কেচ অঙ্কন করেন। পরবর্তীতে প্রতিষ্ঠানটির পক্ষ থেকে সেই শিল্পকর্ম কৃতজ্ঞতার স্মারক হিসেবে তাঁর হাতে তুলে দেওয়া হয়।খুলনা আর্ট একাডেমির প্রতিষ্ঠাতা পরিচালক ও চিত্রশিল্পী মিলন বিশ্বাস বলেন,“আহমেদ হোসাইন ছানুর মতো মানবিক, দূরদর্শী ও সংগ্রামী সাংবাদিক সমাজের জন্য অত্যন্ত প্রয়োজন। তিনি যেভাবে মফস্বল সাংবাদিকদের অধিকার রক্ষায় কাজ করে চলেছেন, তা আমাদের সকলের জন্য অনুপ্রেরণার উৎস।”খুলনা আর্ট একাডেমির পরিবার বিশ্বাস করে, তাঁর এই নেতৃত্ব মফস্বল পর্যায়ে কর্মরত সাংবাদিকদের জন্য একটি শক্তিশালী ও ইতিবাচক দিকনির্দেশনা তৈরি করবে। তাঁর সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও সফল নেতৃত্ব কামনা করা হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2025 Coder Boss
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102