বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:২১ পূর্বাহ্ন
শিরোনাম:
দৈনিক পূর্বকোণ আয়োজিত স্বনির্ভর চট্টগ্রাম -১৫: চট্টগ্রামের সর্বাধিক প্রচারিত চ্যালেন্জ ও করণীয় শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে নতুন সরকারের যাত্রা শুরু মাহে রামাদান উপলক্ষে স্টুডেন্টস কেয়ার জগন্নাথপুর এর কুরআন শরীফ বিতরণ কবিতাঃ আদালতে আর্জি! বাগেরহাটের সন্তান সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের মন্ত্রী শেখ রবিউল আলম কে জাতীয় মফস্বল সাংবাদিক ফোরামের অভিনন্দন লন্ডনে আই ওয়ান টিভি লাইভ সম্প্রচারে জগন্নাথপুর স্বরূপ চন্দ্র সরকারি উচ্চ বিদ্যালয়ের শতবর্ষ উদযাপন হলি চাইল্ড কিন্ডারগার্টেন এন্ড হাইস্কুলের ১০ম বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত আলো মিডিয়া গ্রুপের প্রতিষ্ঠাতা পরিচালক মানবিক সাংবাদিক ও সংগঠক আহমেদ হোসাইন ছানুকে স্মৃতি স্বরূপ বিশেষ উপহার কবিতাঃ ধর্মান্তরিতর প্রক্রিয়া শিল্প, বাণিজ্য, বস্ত্র ও পাঠ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হচ্ছেন এমপি মো: শরীফুল আলম

কবিতাঃ বসন্তের অপেক্ষা

Coder Boss
  • Update Time : মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১০ Time View

কলমেঃ চন্দনা রানী

আমি অপেক্ষা করি—
শুধু তোমার মুখের সেই মিষ্টি ডাকটি শোনার জন্য।
অপেক্ষা করি তোমার
একটি ছোট্ট নোটিফিকেশনের মতো হঠাৎ আসা বার্তার জন্য।
আমি অপেক্ষা করি—
তোমার মুখের পাগল করা হাসিটা দেখার জন্য,
তোমার ডাগর কাজলকালো চোখের
সেই মায়াবী চাহনির স্পর্শ পাওয়ার জন্য।
আমি অপেক্ষা করি—
রাগে গোমড়া হয়ে থাকা তোমার মুখখানি দেখার জন্য,
আমি অপেক্ষা করি–
মুষলধারে বৃষ্টির মতো ঝরে পড়া
তোমার চোখের কান্না মুছে দেওয়ার জন্য।
আমি অপেক্ষা করি—
তোমার খুনসুটিগুলো নিজের করে নেওয়ার জন্য,
আমি অপেক্ষা করি–
নীল শাড়ির আঁচলের কুচিগুলো
আলতো করে ঠিক করে দেওয়ার জন্য।
আমি অপেক্ষা করি—
আলতা রাঙা পায়ের ধুলোর স্পর্শ পেতে,
এই বসন্তে তুমি-আমি মিলে
প্রকৃত প্রেমের রাজ্যে বাসা বাঁধতে।
আমি অপেক্ষা করি—
আমায় জড়িয়ে ধরে দীর্ঘশ্বাস ফেলে
তোমার মুখে “ভালোবাসি” শব্দটি শোনার জন্য।
অপেক্ষা করি তোমাকে সারাজীবন
আমার সঙ্গী করে রাখার প্রতিশ্রুতির জন্য।
আমার অপেক্ষার প্রহর থেমে যাবে
সেই দিন—
যেদিন সুখে-দুঃখে, শত কষ্টের মাঝেও
তোমাকে আগলে রেখে সুখী করতে পারব।
যেদিন তোমার মুখের হাসি
আলো-প্রদীপের শিখার মতো
আরও উজ্জ্বল হয়ে জ্বলে উঠবে।
ঠিক সেই দিন…

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2025 Coder Boss
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102