
মো: বায়েজিদ বোস্তামী, বিশেষ প্রতিনিধি:
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন-২০২৬ কিশোরগঞ্জ-৬ (ভৈরব-কুলিয়ারচর) আসনের সংসদ সদস্য হিসেবে শপথ গ্রহণ করলেন জনাব মো: শরীফুল আলম। আনুমানিক দুপুর ১.১৫মিনিট এমপি মো: শরীফুল আলমে ফেসবুক পেইজ থেকে জানা যায় তিনি লিখেছেন: আলহামদুলিল্লাহ! শিল্প, বাণিজ্য, পাট ও বস্ত্র মন্ত্রণালয় অর্থাৎ বাণিজ্য মন্ত্রণালয়, শিল্প মন্ত্রণালয় এবং বস্ত্র ও পাট মন্ত্রণালয় -এই তিন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হচ্ছেন এমপি মো: শরীফুল আলম। ভৈরব-কুলিয়ারচরের জনগণের প্রতীক্ষিত সুসংবাদ পেয়ে সকলেই আনন্দিত। এখন মাননীয় প্রতিমন্ত্রী হিসেবে আজ বিকেলে শপথ নিবেন।
ভৈরব-কুলিয়ারচরের জনগণ মাননীয় এমপি মহোদয় ও পরিবারের সুস্বাস্থ্য কামনা করে সকলেই দোয়া করছেন। আজ এই আনন্দের দিনে মাননীয় প্রতিমন্ত্রীর বাবা বেঁচে থাকলে সবচেয়ে বেশি খুশি হতেন।
এখন প্রতিমন্ত্রী হিসেবে শপথ গ্রহণের পর এলাকায় স্ব শরীরে দেখে অভিনন্দন ও শুভেচ্ছা জানাতে অধীর আগ্রহে অপেক্ষায় সকল স্তরের নেতাকর্মী, এলাকাবাসী ও শুভাকাঙ্ক্ষীগণ।