
মো: বায়েজিদ বোস্তামী, বিশেষ প্রতিনিধি:
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন-২০২৬ কিশোরগঞ্জ-৫ (নিকলি-বাজিতপুর) আসনে স্বতন্ত্র হাঁস প্রতীকে তুমুল প্রতিযোগিতার মধ্য দিয়ে সৈয়দ এহেসানুল হুদার বিপক্ষে বিজয়ী হোন। বাজিতপুর-নিকলি এলাকায় জন সমর্থন ও জনপ্রিয়তা এতো বেশি সৈয়দ এহেসানুল হুদার নানান ষড়যন্ত্র ও অপবাদকে উপেক্ষা করে বিপুল ভোটের মাধ্যমে জনতার এমপি হিসেবে নির্বাচিত হয়ে দাঁত ভাঙা জবাব দেন।
এলাকায় গণমানুষের নেতা জনতার এমপি বললেই এক নামে সবাই চিনে জানে। নানান জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে মঙ্গলবার ১৭ ফেব্রুয়ারী-২৬ইং জাতীয় সংসদে এমপি হিসেবে শপথ গ্রহণ করেন। এমপি মহোদয়ের মাতা দুই এমপির মাতা। এক সন্তান আমেরিকার এমপি আরেকজন বাংলাদেশে এমপি যাকে বলে গৌরবের মা। দুই ছেলেও মাকে গৌরবান্বিত করেছেন। এমন মা কপালে পাওয়াও ভাগ্যের ব্যাপার। মায়ের দোয়া আর মা-ছেলের চোখের জল আল্লাহ বৃথা যেতে দেয়নি।
সেই সাথে নিজ এলাকায় বীরের বেশে আসামাত্রই সর্বস্তরের নেতাকর্মী ও জনগণ ফুল দিয়ে বরণ করেন। এ যেন জনতা আর এমপি মিলে শ্রদ্ধা নিবেদন, ভালোবাসা বিনিময়ে ভালোবাসার এক অসাধারণ মেলবন্ধনের বহিঃপ্রকাশ। যারা দুর্দিনে ছেড়ে যায়নি তাদের এভাবেই এমপি মহোদয় আজীবন আগলে রাখবেন বলে বিশ্বাস জনমনে।