
বিশেষ প্রতিনিধি:
ডিজিটাল নিরাপত্তা ও সাইবার সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে কাজ করছে “Invisible Talha” নামের একটি স্বেচ্ছাসেবী সাইবার টিম। সৌদি আরব ও বাংলাদেশের একদল সাইবার এক্সপার্ট, ফ্রিল্যান্সার ও প্রোগ্রামারের সমন্বয়ে পরিচালিত এই টিম প্রায় এক মাস আগে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করে। আত্মপ্রকাশের পর থেকেই তারা অনলাইন প্ল্যাটফর্মে সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করে আসছে।
বর্তমান সময়ে সামাজিক যোগাযোগমাধ্যমে সাইবার অপরাধ, ভুয়া তথ্য প্রচার, প্রাইভেসি লঙ্ঘন ও ক্ষতিকর কনটেন্টের বিস্তার উদ্বেগজনক হারে বৃদ্ধি পাচ্ছে। এমন প্রেক্ষাপটে “Invisible Talha” টিম ডিজিটাল নিরাপত্তা বিষয়ে সাধারণ ব্যবহারকারীদের সচেতন করতে নিয়মিত তথ্যভিত্তিক পোস্ট, রিপোর্টিং গাইডলাইন ও পরামর্শমূলক কনটেন্ট প্রকাশ করছে।
টিমের পক্ষ থেকে জানানো হয়, তাদের উদ্দেশ্য কোনো ব্যক্তি বা গোষ্ঠীকে লক্ষ্যবস্তু করা নয়; বরং অনলাইন অশ্লীল ও অবৈধ কনটেন্ট রিপোর্টিংয়ে সহায়তা প্রদান, কপিরাইট ও প্রাইভেসি সুরক্ষা বিষয়ে দিকনির্দেশনা দেওয়া এবং ভুক্তভোগীদের পাশে দাঁড়ানো।
টিমের প্রধান কার্যক্রমের মধ্যে রয়েছে:-
অনলাইন কনটেন্ট রিপোর্টিং বিষয়ে দিকনির্দেশনা প্রদান
কপিরাইট ও প্রাইভেসি সংক্রান্ত সচেতনতামূলক প্রচার সাইবার নিরাপত্তা বিষয়ক তথ্যভিত্তিক কনটেন্ট প্রকাশ
ডিজিটাল অপরাধ প্রতিরোধে সামাজিক সচেতনতা বৃদ্ধি ভবিষ্যতে বিভিন্ন অনলাইন সেমিনার, সচেতনতামূলক ক্যাম্পেইন ও প্রশিক্ষণমূলক কার্যক্রম আয়োজনের পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছে টিম কর্তৃপক্ষ।
এডমিন টিম:
★ CEO & Founder – Sk Sharif
★ Senior Admin – Arifur Rahman & Ariyan Khan Habil