বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:১১ পূর্বাহ্ন
শিরোনাম:
পবিত্র মাহে রমাদানকে স্বাগত জানিয়ে সুনামগঞ্জে ছাত্রশিবিরের স্বাগত র‌্যালি অনুষ্ঠিত সিংগাইরে অসহায় দরিদ্র সহস্রাধিক পরিবারের মাঝে পবিত্র রমজান উপলক্ষে ফারুক পোদ্দারের চাল বিতরণ অনুমোদিত তামাক নিয়ন্ত্রণ অধ্যাদেশকে আইনে রূপান্তরের দাবি তরুণদের ডিমলায় আন্তর্জাতিক মাতৃভাষা ও শহীদ দিবস পালন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা কবিতাঃ শেষ জীবনে এসে নীলফামারী-১ (ডোমার-ডিমলা) আসনে নির্বাচনী পোস্টার–ব্যানার অপসারণে ধীরগতি প্রাইভেসি সুরক্ষা ও সাইবার সচেতনতায় কাজ করছে Invisible Talha কিশোরগঞ্জ-৫ আসনের এমপি হিসেবে শপথ গ্রহণ করলেন শেখ মুজিবুর রহমান ইকবাল ছড়াঃ অমানিশার রাজনীতি দৈনিক পূর্বকোণ আয়োজিত স্বনির্ভর চট্টগ্রাম -১৫: চট্টগ্রামের সর্বাধিক প্রচারিত চ্যালেন্জ ও করণীয় শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত

সিংগাইরে অসহায় দরিদ্র সহস্রাধিক পরিবারের মাঝে পবিত্র রমজান উপলক্ষে ফারুক পোদ্দারের চাল বিতরণ

Coder Boss
  • Update Time : বুধবার, ১৮ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৭ Time View

 

মো. রকিবুল হাসান বিশ্বাস, সিংগাইর (মানিকগঞ্জ) থেকে:

মানিকগঞ্জের সিংগাইরে পবিত্র রমজান উপলক্ষে সহস্রাধিক অসহায়, দরিদ্র পরিবারের মাঝে সমাজ সেবক ফারুক পোদ্দার চাল বিতরন করেছেন। বুধবার (১৮ ফেব্রুয়ারী) সকাল ১০ টায় উপজেলার চারিগ্রাম ইউনিয়নের উত্তর চারিগ্রাম ফারুক পোদ্দারের নিজ বাড়িতে থেকে চারিগ্রাম ইউনিয়নের ৯টি ওয়ার্ডের প্রায় সহস্রাধিক অসহায় দরিদ্র পরিবারের মাঝে ২৫ কেজির ১বস্তা করে চাল দেয়া হয়।
এ সময় উপস্থিত ছিলেন, মো. ফারুক হোসেন পোদ্দার, মো. দাদন মুন্সি, চারিগ্রাম ইউনিয়ন যুবদলের আহবায়ক আবদুর রাজ্জাক সাগর,সাংবাদিক মুহ. মিজানুর রহমান বাদল,সার্ভেয়ার মো.সাইফুল ইসলাম, মাসুদ রানা, রুবেল, আলামিন প্রমূখ।
চাউল নিতে আসা মো. সিরব মিয়া বলেন, ফারুক ভাই আমার মত দরিদ্রদের সহায়তা করছে আল্লাহ তাকে আরো দান করার তওফিক দান করুক। চাউল পেয়ে তিনি অনেক খুশি। রোজায় খাবার নিয়ে আর কোন সমস্যা নেই বলেন তিনি।
ফারুক হোসেন পোদ্দার বলেন, মহান আল্লাহর রহমতে সুন্দর মত পবিত্র মাহে রমজানে আমার এলাকার মানুষের জন্য কিছুটা সহায়তা করতে পেরে ভাল লাগছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2025 Coder Boss
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102