
মোঃ জাবেদুল ইসলাম
একুশ মানে আমার ভাইয়ের,
রক্ত রাঙা ফেব্রুয়ারী।
একুশ মানে হাজার বছরের
শ্রেষ্ঠ মোরা বাঙালি।
একুশ মানে বাংলা মায়ের,
মুখের প্রিয় বাণী।
একুশ মানে রাষ্ট্র ভাষা,
বাংলা ছিনিয়ে আনি।
একুশ মানে বায়ান্ন সাল,
ঢাকার রাজ পথ।
একুশ মানে উর্দু নয়,
বাংলা ভাষা শপথ।
একুশ মানে ছালাম বরকত,
রফিক সফিউর জব্বার।
একুশ মানে মায়ের ভাষা,
আসে ফিরে বার বার।
একুশ মানে দাবি সংগ্রাম,
হিমালয়ের মত অটল।
একুশ মানে বাংলা প্রিয়,
রাষ্ট্র ভাষা অ- বিচল।
একুশ মানে আমার ভাষা,
মা বাবার ভাষা।
একুশ মানে দাদা দাদীর
স্বপ্ন জাগার আশা।
একুশ মানে জীবন দিয়ে,
রক্ষা করি এ ভাষার মান।
হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি,
একুশ মানে অক্ষত অম্লান।