শুক্রবার, ২০ ফেব্রুয়ারী ২০২৬, ০১:১৫ পূর্বাহ্ন

কবিতাঃ যাদের জন্য পেয়েছি

Coder Boss
  • Update Time : বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৮ Time View

কলমেঃ বাসুদেব বসু (শিক্ষক)।

নব জীবনের পরশ পেয়ে
মাতিয়াছে সকল যুবক -যুবতী,
এসেছে বসন্ত ঋতু
মিলেছে সবাই আজি।

চারদিকে কোকিলের কুহুতান
মর্মর পাতা ঝরেছে সবই,
নূতন পাতায় সবুজের মেলা
শিমূল ফুল ফুটেছে সবই।

কৃষ্ণচূড়ার বাহার আজি
লাল ফুলে প্রকাশ ২১শে ফেব্রুয়ারী,
রক্তঝরা ঐ ফুলে আজি
আমার ভায়ের রক্তে ২১শে ফেব্রুয়ারী

ফাগুণ এসেছে ধরায়
মনে পড়ে শহীদ ভাইদের কথা,
শুয়ে আছে ঐ কবরে তারা
কৃষ্ণচূড়ার ফুল দিব আজি সেথা।

যাদের জন্য পেয়েছি
আজকের এই স্বাধীন দেশ,
শহীদভাইদের রক্ত যায়নি বৃথা
পেয়েছি আমরা বাংলাদেশ।

ভাষার মাসে ভাষার গান গাই
মায়ের ভাষাকে কেড়ে নিতে পারেনি,
পারিবেনা কোনদিন তব
পারবেনা আর কোনদিন তবু।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2025 Coder Boss
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102