
মোহাম্মদ আব্বাস উদ্দিন
বাংলাদেশের রাজনীতিতে এক অন্যন্য নাম তারেক রহমান। দ্বিতীয় প্রজন্মের নেতৃত্বে পঞ্চম বারের মত প্রায় ১৯ বছর ৩ মাস পর রাষ্ট্র ক্ষমতায় বিএনপি। একবার্তায় মাস্টার মোহাম্মদ নাছির আহমদ বলেন- গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী, মহান স্বাধীনতার ঘোষকের সুযোগ্য সন্তান,দেশনায়ক জনাব তারেক রহমান, আপনাকে অভিনন্দন এবং লাল গোলাপ শুভেচ্ছা। আপনার নেতৃত্বে এগিয়ে যাবে নতুন বাংলাদেশ। বৈষম্যহীন একটি বাংলাদেশ গড়তে আপনার ভুমিকা হবে আপোষহীন।
সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের প্রাণের দাবী সন্তোষজনক বেতন স্কেল প্রদানে আপনার সুস্পষ্ট ভুমিকা বিনীত ভাবে কামনা করছি।
তিনি আরো বলেন-সাথে সাথে উষ্ণ অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি আমাদের মাননীয় জাতীয় সংসদ সদস্য শাহজাহান চৌধুরীকে, আপনার নেতৃত্বে লোহাগাড়া – সাতকানিয়া একটি আদর্শ এলাকা হিসেবে সারা বাংলাদেশে পরিচিত লাভ করবে,এই কামনা করছি।