শুক্রবার, ২০ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:১৩ পূর্বাহ্ন

বিশিষ্ট সম্পাদক, কবি ও ছড়াকার মিহির পালের স্বর্ণ পদক জয়

Coder Boss
  • Update Time : বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৭ Time View

 

মতিয়ার রহমান
বীরভূম, পশ্চিমবঙ্গ, ভারত

পশ্চিমবঙ্গের বীরভূম জেলার রামপুরহাট শহরের মিহির পাল।একডাকেই তাঁকে সবাই চেনেন ও জানেন। দীর্ঘদিন ধরেই রোদ্দুর নামের একটি ষান্মাসিক সাহিত্য পত্রিকা সম্পাদনা করে আসছেন নিরবচ্ছিন্ন ভাবে।পেশায় অবসর প্রাপ্ত শিক্ষক মিহির বাবু নেশায় একজন সত্যিকারের আদর্শবান সাহিত্য সাধক এবং কলম সৈনিক। অজস্র গ্রন্থের জনক তিনি। ছড়াকার হিসেবে এই বাংলায় বেশ সুখ্যাতি অর্জন করেছেন। প্রতি বছর জেলা বইমেলা ছাড়াও আন্তর্জাতিক কোলকাতা গ্রন্থমেলাতেও তাঁর বই প্রকাশ হয়ে থাকে নামী দামী পাবলিশার্স থেকে। সম্পাদক ও ছড়াকার হিসেবে বহু পুরস্কার ও সম্মাননা তাঁর ঝুলিতে জমা রয়েছে। কিন্তু শিশু সাহিত্যিক হিসেবে “সুকুমার রায় স্মৃতি স্বর্ণ সম্মান ” তাঁর জীবনের একটি মাইলফলক বলে তিনি মনে করেন। শিল্প সাহিত্য ও সংস্কৃতি নগরী কল্লোলিনী কোলকাতার জনপ্রিয় প্রেক্ষাগৃহ কৃষ্ণপদ ঘোষ মেমোরিয়াল হলে সাউথ এশিয়া চাইল্ড সাইকো সোশ্যাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশন কর্তৃক স্বর্ণ সম্মান পেয়ে রোদ্দুর সাহিত্য পরিবার ভীষণ খুশি। মিহির বাবুর এই সম্মাননা প্রাপ্তি সাহিত্য মহলে ব্যাপক সাড়া ফেলেছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2025 Coder Boss
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102