শুক্রবার, ২০ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:১২ পূর্বাহ্ন

বিশ্বনাথে ‘মহাজন বাড়ি অরফান মেমোরিয়াল ট্রাস্ট’র খাদ্যসামগ্রী পেলেন ছয় শতাধিক পরিবার

Coder Boss
  • Update Time : বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১১ Time View

মিজানুর রহমান মিজান, বিশ্বনাথ (সিলেট) প্রতিনিধি:

মাহে রমজান উপলক্ষ্যে সিলেটের বিশ্বনাথে ‘আলহাজ্ব হুশিয়ার আলী, জমিলা বিবি এবং ছুরাব আলী (মহাজন বাড়ি) অরফান মেমোরিয়াল ট্রাস্ট’র উদ্যোগে এলাকার ছয় শতাধিক গরীব ও অসহায় পরিবারের সদস্যদের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিশ্বনাথ পৌরসভার প্রশাসক ও সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ লুৎফুর রহমান। বুধবার (১৮ ফেব্রুয়ারী) সকালে সিলেটের বিশ্বনাথে পৌর শহরের শরিষপুর (মিরেরচর-২) গ্রামের যুক্তরাজ্য প্রবাসী সাহাব উদ্দিনের বাড়িতে ওই খাদ্যসামগ্রী বিতরণ করা হয়। প্রত্যেক পরিবারকে চাল, ডাল, তেল, ছানা’সহ প্রায় ১৫ কেজি মালামাল প্রদান করা হয়। এলাকার প্রবীন মুরব্বী মাওলানা জাহির উদ্দিনের সভাপতিত্বে ও সংগঠক মাওলানা ওমর ফারুক বিপ্লবীর পরিচালনায় অনুষ্ঠিত মাহে রমজানের খাদ্যসামগ্রী বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিশ্বনাথ থানার এসআই অনিক বড়ুয়া, বিশ্বনাথ প্রেসক্লাবের সাবেক সভাপতি কাজী মুহাম্মদ জামাল উদ্দিন, বিশ্বনাথ ইউনিয়ন পরিষদের সাবেক মেম্বার মছন্দর আলী, সংগঠক হাজী আরশ আলী রেজা, আব্দুল ওয়াহিদ, বাবুল ইসলাম, সিকন্দর আলী, মাওলানা ফখরুল ইসলাম। অনুষ্ঠানের শুরুতে কোরআন থেকে তেলাওয়াত করেন হাফিজ তাজ উদ্দিন, স্বাগত বক্তব্য রাখেন ‘আলহাজ্ব হুশিয়ার আলী, জমিলা বিবি এবং ছুরাব আলী (মহাজন বাড়ি) অরফান মেমোরিয়াল ট্রাস্ট’র সাহাব উদ্দিন এবং শেষে দোয়া পরিচালনা করেন শরিষপুর জামে মসজিদের ইমাম মাওলানা ফয়ছল আহমদ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2025 Coder Boss
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102