
মোহাম্মদ আব্বাস উদ্দিন, লোহাগাড়া, চট্টগ্রাম
চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার আধুনগর ইসলামিয়া কামিল মাদরাসায় জমি- জমার খতিয়ান, দলিল ও সিট ভিত্তিক বিশেষ ফরায়েজ প্রশিক্ষণ ও এরাবিক স্পিকিং কোর্স শুভ উদ্বোধন হয়েছে।
আজ ১৯ শে ফেব্রুয়ারী, বৃহস্পতিবার, সকাল ১০ টায় আধুনগর ইসলামিয়া কামিল মাদরাসা’র হল রুমে অনুষ্ঠিত হয়।
১৯ দিন ব্যাপী জমি জমার খতিয়ান, দলিল ও সিট ভিত্তিক ফরায়েজ প্রশিক্ষণ অনুষ্ঠান শুভ উদ্বোধন করেন চুনতি হাকিমিয়া কামিল (অনার্স- মাস্টার্স) মাদ্রাসার উপাধ্যক্ষ হাফেজ মাওলানা শাহে আলম।
প্রধান প্রশিক্ষক মাওলানা মুহাম্মদ ওসমান গণি’র সার্বিক ব্যবস্থাপনায় অনুষ্ঠিত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আধুনগর ইসলামিয়া কামিল মাদরাসার সহকারী অধ্যাপক ও ফরায়েজ বিশেষজ্ঞ মাওলানা জুবাইর হোসাইন ছিদ্দিকী,হামিদিয়া মাদ্রাসার সিনিয়র শিক্ষক মাওলানা মুহাম্মদ, লোহাগাড়া ইসলামিয়া ফাজিল ডিগ্রী মাদ্রাসার সহকারী অধ্যাপক মাওলানা মিজানুর রহমান, গৌর স্থান উচ্চ বিদ্যালয়ের শিক্ষক কবি সোলাইমান, আধুনগর ইসলামিয়া কামিল মাদরাসা শিক্ষক মোহাম্মদ ইলিয়াস ও ডায়মন্ড প্রবাসী গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মুহাম্মদ আব্বাস উদ্দিন।
আধুনগর ইসলামিয়া কামিল মাদরাসা’র আরবী প্রভাষক মাওলানা রাশেদুল ইসলাম এর সন্চলনায় অনুষ্ঠিত অনুষ্ঠানে বিভিন্ন মাদ্রাসা ও স্কুলের ছাত্র-ছাত্রী, জনপ্রতিনিধি সহ শতাধিক প্রশিক্ষণার্থী উপস্থিত ছিলেন।