মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬, ০২:৫১ পূর্বাহ্ন
শিরোনাম:
ঈদের সম্প্রীতির বার্তা ছড়িয়ে জগন্নাথপুরে ‘আজকের জনকথা’র পুনর্মিলনী সাংবাদিকতা, সমাজ ও উন্নয়ন ভাবনায় এক মঞ্চে স্থানীয় নেতৃত্ব এডমিন ক্যাডার হওয়ার স্বপ্ন দেখছে সিংগাইরের শাহরিয়ার আবির নিয়ামতপুরে পুকুর দখল, মাছ চুরি ও প্রাণনাশের হুমকির অভিযোগ ফসল রক্ষা বাঁধ নির্মাণে অনিয়ম দুর্নীতির প্রতিবাদে জগন্নাথপুরে গণসমাবেশ সিংগাইরে ইটভাটা মালিক সমিতির সভাপতি পরিচয় দিয়ে অর্থ আত্মসাতের অভিযোগ সংবাদ প্রকাশের পর শসা খেত পরিদর্শনে কৃষি কর্মকর্তারা একাত্তর থেকে ২০২৬: ইতিহাসের দায়বদ্ধতা ও নতুন প্রজন্মের কাছে প্রত্যাশা জগন্নাথপুরে ১৫তম সাপ্তাহিক দাবা টুর্নামেন্ট ও সংবর্ধনা অনুষ্ঠান ১০ এপ্রিল অনুষ্ঠিত হবে অকেজো জগন্নাথপুর বাজারের সিসি ক্যামেরা: বাড়ছে চুরি ও অপরাধের আতঙ্ক এসিপিবির সিলেট বিভাগীয় কমিটির সভাপতি মনোনীত হলেন শাহ্ মাহফুজুল করিম

শিব শংকরের আলোকযাত্রা

Coder Boss
  • Update Time : বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৯৭ Time View

চিত্রশিল্পী মিলন বিশ্বাস

বাগেরহাটের রামপাল, পিপুলবুনিয়ার গ্রাম,
শিবরাত্রির পুণ্যভোরে এলে তুমি অবিরাম।
দুই হাজার সালের পনেরোই ফেব্রুয়ারি দিন,
আলো হয়ে এলে তুমি শুভ্র পবিত্র দিন।

পিতা গৌতম কুমার মন্ডল, গর্বিত যার প্রাণ,
মাতা রঞ্জিতা রানী দিলেন স্নেহের দান।
আদরের ছোট ভাই দীপ চাঁদ পাশে রয়,
ভালোবাসার সংসারে সুখের আলো বই।

শিবচতুর্দশীর আশীর্বাদ মেখে তোমার নাম,
তাই তো শিবশংকর শিল্পে তোমার ধ্যান।
ছোটবেলা থেকেই রঙে স্বপ্ন বোনা শুরু,
তুলির টানে জেগে ওঠে সৃষ্টির অমর গুরু।

খুলনা আর্ট একাডেমির প্রিয় শিক্ষার্থী তুমি,
২০১৯-এর দশম ব্যাচে ছড়াও সুনামের ভূমি।
নারায়ণগঞ্জ চারুকলায় তৃতীয় বর্ষের পথ,
পরিশ্রমে গড়ছ ভবিষ্যৎ দৃঢ় তোমার শপথ।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিল্পগুরু মহান,
মোস্তাফিজুল হকের স্নেহে পেয়েছ জ্ঞানের দান।
সপ্তাহে দুই দিন ছুটে যাও শেখানোর তৃষ্ণায়,
পার্টটাইম কাজের ফাঁকে স্বপ্ন রাখো হৃদয়।

প্রেরণার হাত বাড়িয়ে দিলেন মিলন বিশ্বাস,
তোমার সাফল্যে জাগে গর্বের সুবাস।
প্রদর্শনীতে পেয়েছ সম্মান, কৃতিত্বের গান,
শিল্পে তোমার দীপ্ত হোক অমলিন সম্মান।

খুলনার গর্ব তুমি, আমাদের অহংকার,
মানবতার সেবায় রাখো সাহসী উচ্চারণ।
অন্যের দুঃখে ঝাঁপাও তুমি নির্ভীক প্রাণে,
এই গুণেই স্থান পেয়েছ সকলের টানে।

নিজের পায়ে দাঁড়িয়ে হাসি ফুটাও ঘরে,
স্রষ্টার কাছে প্রার্থনা স্বপ্ন পূরণ করো রে।
ছাব্বিশতম জন্মদিনে রইলো আশীর্বাদ,
শিল্পের আকাশ ছুঁক তোমার সাফল্যের স্বাদ।

এমন প্রত্যাশা হৃদয়ে রেখে আজ,
শুভেচ্ছা জানায় শিল্পী মিলন বিশ্বাস।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2025 Coder Boss
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102