রবিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম:
ভাষা শহিদদের আত্মত্যাগের বিনিময়েই আজ আমরা মাতৃভাষায় কথা বলছি: এমপি কয়ছর আহমেদ মোরেলগঞ্জে নবনির্বাচিত এমপি অধ্যক্ষ মো. আব্দুল আলীমকে গণসংবর্ধনা, মাদক-সন্ত্রাসে ‘জিরো টলারেন্স’ ঘোষণা কবিতাঃ কবির উপকরণ একুশের প্রথম প্রহরে বিশ্বনাথ প্রেসক্লাবের পক্ষ থেকে শ্রদ্ধাঞ্জলি অর্পণ সিলেটের বিশ্বনাথে যথাযোগ্য মর্যাদায় ‘শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস’ পালন ভালোবাসা চাই, ভালো বাসা চাই, ভালো ভাষা চাই একুশে ফেব্রুয়ারি: রক্তে লেখা মাতৃভাষার শপথ ডিমলায় ২১ ফেব্রুয়ারি উপলক্ষে জামায়াতের দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস-২০২৬ উপলক্ষে জগন্নাথপুর উপজেলা প্রেসক্লাবের শ্রদ্ধাঞ্জলি অর্পণ আবুল কালাম তালুকদার’র দুটি কবিতা

কিশোরগঞ্জে সড়ক দুর্ঘটনায় মডেল থানা জামে মসজিদের খতিবের ইন্তেকাল

Coder Boss
  • Update Time : শুক্রবার, ২০ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৬ Time View

 

মোঃ মাহ্ফুজুল হক খান (জিকু) কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি

কিশোরগঞ্জ জজ কোর্টের সামনে শুক্রবার (২০ ফেব্রুয়ারি ২০২৬) ভোরে ফজরের নামাজ পড়িয়ে অটোরিকশায় বাড়ি ফেরার পথে সড়ক দুর্ঘটনায় মোঃ- মোস্তাফিজুর রহমান গোলাম মোস্তফা (৬০) নামে এক ইমামের মৃত্যু হয়েছে। তিনি কিশোরগঞ্জ সদর মডেল থানা মসজিদের পেশ ইমাম হিসেবে কর্মরত ছিলেন। এ ঘটনায় অটোরিকশা চালক ও গুরুতর আহত হয়েছেন। স্থানীয় সূত্র ও পুলিশ জানায়,প্রতিদিনের মতো শুক্রবার ভোরে নামাজ পড়িয়ে ব্যাটারিচালিত অটোরিকশায় বাড়ি ফিরছিলেন গোলাম মোস্তফা। জজ কোর্টের সামনে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগতির ট্রাককে সাইড দিতে গিয়ে অটোরিকশাটি সড়কের ওপর নির্মাণাধীন ড্রেনের জন্য ফেলে রাখা বালুর স্তূপে ধাক্কা খায়। এতে অটোরিকশাটি উল্টে গেলে ইমাম গোলাম মোস্তফা ও চালক সড়কে ছিটকে পড়ে গুরুতর আহত হন।

পরে স্থানীয়রা দ্রুত তাদের উদ্ধার করে কিশোরগঞ্জ সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক গোলাম মোস্তফাকে মৃত ঘোষণা করেন। আহত অটোরিকশা চালকের অবস্থাও আশঙ্কাজনক বলে জানা গেছে।

নিহতের ছেলে সালমান ফারসি অভিযোগ করেন, সড়কের ওপর বালু ফেলে রাখার কারণেই দুর্ঘটনাটি ঘটেছে। যথাযথ নিরাপত্তা ব্যবস্থা থাকলে এমন প্রাণহানি এড়ানো সম্ভব ছিল বলে তিনি দাবি করেন।

কিশোরগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম ভূঁইয়া জানান,দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। প্রাথমিকভাবে নিহতের শরীরে দৃশ্যমান বড় ধরনের আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। ধারণা করা হচ্ছে, অটোরিকশা থেকে পড়ে গিয়ে তিনি হৃদরোগে আক্রান্ত হয়ে থাকতে পারেন। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2025 Coder Boss
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102