রবিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:২৭ পূর্বাহ্ন
শিরোনাম:
ভাষা শহিদদের আত্মত্যাগের বিনিময়েই আজ আমরা মাতৃভাষায় কথা বলছি: এমপি কয়ছর আহমেদ মোরেলগঞ্জে নবনির্বাচিত এমপি অধ্যক্ষ মো. আব্দুল আলীমকে গণসংবর্ধনা, মাদক-সন্ত্রাসে ‘জিরো টলারেন্স’ ঘোষণা কবিতাঃ কবির উপকরণ একুশের প্রথম প্রহরে বিশ্বনাথ প্রেসক্লাবের পক্ষ থেকে শ্রদ্ধাঞ্জলি অর্পণ সিলেটের বিশ্বনাথে যথাযোগ্য মর্যাদায় ‘শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস’ পালন ভালোবাসা চাই, ভালো বাসা চাই, ভালো ভাষা চাই একুশে ফেব্রুয়ারি: রক্তে লেখা মাতৃভাষার শপথ ডিমলায় ২১ ফেব্রুয়ারি উপলক্ষে জামায়াতের দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস-২০২৬ উপলক্ষে জগন্নাথপুর উপজেলা প্রেসক্লাবের শ্রদ্ধাঞ্জলি অর্পণ আবুল কালাম তালুকদার’র দুটি কবিতা

দেশকে বদলাতে হলে আগে নিজেকে বদলাতে হবে–বললেন সিলেট বিভাগীয় কমিশনার

Coder Boss
  • Update Time : শুক্রবার, ২০ ফেব্রুয়ারী, ২০২৬
  • ২৬ Time View

 

জগন্নাথপুর প্রতিনিধি:

সিলেট বিভাগীয় কমিশনার ও অতিরিক্ত সচিব খান মো. রেজা-উন-নবী বলেছেন, দেশকে বদলাতে হলে আগে নিজেকে বদলাতে হবে। তা না হলে দেশ বদলাবে না। কর্মক্ষেত্রে সততা ও ন্যায় পরায়নতার সঙ্গে দায়িত্ব পালন করতে হবে। দুর্নীতির করাল গ্রাসে দেশ অনেক পেছনে চলে গেছে। এখন সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়া নতুন বাংলাদেশ বিনির্মাণে সবাইকে এক সাথে কাজ করতে হবে। প্রতিটি সেক্টরে সমস্যা আছে, সমাধানে আন্তরিকভাবে কাজ করতে হবে। এক কথায় এখন মুখে কথা বলার সময় নয়। শুধু কাজ আর কাজ চাই।
১৯ ফেব্রুয়ারি বৃহস্পতিবার দুপুরে সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা প্রশাসনের সম্মেলন কক্ষে উপজেলা পর্যায়ে কর্মরত কর্মকর্তা ও সুধীজনের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো.বরকত উল্লাহ এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন, সুনামগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক তাপস শীল, জগন্নাথপুর উপজেলা বিএনপির আহবায়ক শিক্ষাবিদ আবু হোরায়রা সাদ মাস্টার, জগন্নাথপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো.মহসীন উদ্দিন, জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো.শফিকুল ইসলাম, উপজেলার কলকলিয়া ইউপি চেয়ারম্যান রফিক মিয়া, চিলাউড়া-হলদিপুর ইউপি চেয়ারম্যান মো.শাহিদুল ইসলাম বকুল, উপজেলার মিরপুর ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান আবদুল ওয়াহাব, সৈয়দপুর-শাহারপাড়া ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান সৈয়দ এমদাদ মিয়া, উপজেলা জামায়াতের আমীর মাওলানা লুৎফুর রহমান, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা.খালেদ সাইফুল্লাহ, উপজেলা কৃষি কর্মকর্তা কাওসার আহমেদ, উপজেলা স্বাস্থ্য ও পরিবার-পরিকল্পনা কর্মকর্তা ডা.কৃপেশ রঞ্জন রায়, উপজেলা প্রকৌশলী (এলজিইডি) সোহরাব হোসেন, সহকারী আবাসিক প্রকৌশলী (বিদ্যুৎ) পরাগ হায়দার, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মো.শাহাব উদ্দিন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শিমুল আলী, উপজেলা পল্লী উন্নয়ন ব্যাংক ব্যবস্থাপক মো.আবদুল হাকিম, উপজেলা পাউবো কর্মকর্তা শেখ ফরিদ, উপজেলা একাডেমিক সুপারভাইজার অরূপ কুমার রায়, উপজেলা সমবায় কর্মকর্তা রাজমনি সিংহ, উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা মামুনুর রহমান হাওলাদার, উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা নুর ইসলাম কাগুচী, উপজেলা হিসাব রক্ষন কর্মকর্তা শাহ আলম, উপজেলা প্রোগামার আশিষ চক্রবর্তী, উপজেলা রিসোর্স সেন্টারের ইন্সটাক্টর আহসান হাবীব, উপজেলা নির্বাচন কর্মকর্তা আবুল খায়ের, জগন্নাথপুর বাজার সেক্রেটারি মোশাহিদ আলী ভূইয়া, পেশ ইমাম মাওলানা জুবায়ের আহমদ, জগন্নাথপুর উপজেলা প্রেসক্লাব সাধারণ সম্পাদক মো.শাহজাহান মিয়া, সাংবাদিক রিয়াজ রহমান, সিনিয়র সাংবাদিক তাজ উদ্দিন আহমদ, সাংবাদিক হুমায়ূন কবির, আবদুল ওয়াহিদ প্রমূখ। সভা শেষে একই স্থানে দ্বিতীয় সভায় দরিদ্র মহিলাদের মাঝে সেলাই মেশিন ও ভিক্ষুকদের মাঝে নগদ টাকা ও উপকরণ বিতরণ করেন বিভাগীয় কমিশনারসহ নেতৃবৃন্দ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2025 Coder Boss
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102